1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

নলছিটিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

নলছিটি প্রতিনিধি অরবিন্দ পোদ্দার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

”দুর্নীতির বিরুদ্ধে তারণ্যের একত,গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যে নানা আয়োজনে নলছিটিতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস- ২০২৪।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ৯ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় নলছিটি উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সরকারি কর্মকর্তা-কর্মচারি, ইমাম, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণকরেন।

মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামসুল আলম খান বাহারের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম। বক্তব্য রাখেন, বিশেষ অতিথি নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম, নলছিটি সরকারি ডিগ্রী কলেজের সাবেক উপাধ্যক্ষ ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি মোঃ মোস্তফা কামাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. একরামুল করিম মিঠু, সাধারণ সম্পাদক মো. এনায়েত করিম, সাবেক সদস্য মল্লিক মনিরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক মিলন কান্তি দাস।

দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, আমির হোসেন, তপন কুমার দাস, জান্নাতুল ফেরদৌসি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট