1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান

দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে দ্রুতগামি মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকল চালক ও আরোহী গুরুতর আহত হয়।

সোমবার (৯ই ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শমশেরগর-মৌলভীবাজার আঞ্চলিক সড়কের মোকামবাজার এলাকায় ব্র্যাক অফিসের সামনে এ ঘটনাটি ঘটে বলে নিশ্চিত হওয়া যায়।

পুলিশ সুত্রের বরাতে জানা যায়, উপজেলার শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামের আব্দুল মানিকের ছেলে বায়েক তানভির (১৭) ও তার বন্ধু ভাদাইর দেউল গ্রামের সুমন মিয়ার ছেলে জুমান মিয়া (১৭)কে নিয়ে মোটরসাইকেল যোগে বেপরোয়া দ্রুত গতিতে মুন্সীবাজারের দিকে যাচ্ছিল। শমশেরগর-মৌলভীবাজার আঞ্চলিক সড়কের মোকামবাজার এলাকায় ব্র্যাক অফিসের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা এক বৃদ্ধ (৬৫) ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেল আরোহী তানভির ও তার বন্ধু জুমান গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট