1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
জলঢাকায় ৩২টি চোরাই মোটরসাইকেল সহ ৩ জন কুখ্যাত চোর আটক পটুয়াখালীর দুর্গম চরাঞ্চলে ৮০৮ হতদরিদ্র নারী পেলেন ফ্যামিলি কার্ড বাউফলে হানি ট্র্যাপ মামলার প্রধান আসামির জামিনের প্রতিবাদে কাফনের কাপড় পরে মানববন্ধন পটুয়াখালীতে ঈদুল আযহা উপলক্ষে প্রস্তুতি সভা, কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৭টায় পবিপ্রবিতে ভিসির পদত্যাগ দাবিতে টানা সপ্তম দিনের কর্মবিরতি, স্থবির শিক্ষা কার্যক্রম কলাপাড়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে একাদশ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ নারায়নগঞ্জে গ্যাস বিস্ফোরণে বাউফলের একই পরিবারের পাঁচজন নিহত পটুয়াখালীতে ধর্মীয় ভাবগাম্ভির্যে শ্রী রামকৃষ্ণ দেবের বার্ষিক জন্মোৎসব পালিত কুয়াকাটা সৈকতে জীবিত অলিভ রিডলি মা কচ্ছপ উদ্ধার, চিকিৎসা চলছে কলাপাড়ায় মধ্যরাতে জেলেদের জন্য বরাদ্দকৃত ২৬ বস্তা চাল উদ্ধার

বড়লেখার সাবেক যুবলীগ সম্পাদক গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির’কে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। পৌরশহরের তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার(৩০শে নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। কাদির উপজেলার তালিমপুর গ্রামের মৃত আসাব উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আবু হাসানের দায়ের করা মামলায় যুবলীগ নেতা আব্দুল কাদিরকে সন্ধিগ্ধ আসামি হিসাবে আটক করা হয়। পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে গত ৫ই সেপ্টেম্বর রাতে যৌথবাহিনী কাদিরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
পরদিন ২৩শে আগস্ট প্রায় নয় বছর আগে বড়লেখা উপজেলা বিএনপি’র দলীয় কর্মসূচিতে হামলার অভিযোগে বড়লেখা পৌর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তফাদারের দায়ের করা মামলায় সন্ধিগ্ধ আসামি হিসাবে কাদিরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

তিনদিন কারাভোগের পর ৮ই সেপ্টেম্বর বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যুবলীগ নেতা আব্দুল কাদিরের পক্ষে তার আইনজীবীরা জামিন আবেদন করলে বিচারক তার জামিন মঞ্জুর করেন। পরে তিনি জেল থেকে মুক্তি পান।

বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম শনিবার রাতে যুবলীগ নেতা কাদিরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে করা একটি মামলায় যুবলীগ নেতা আব্দুল কাদিরকে সন্ধিগ্ধ আসামি হিসাবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট