1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময়

নবম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী!

মোঃ সারোয়ার হোসেন অপু, বিশেষ প্রতিনিধি,
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

 

নওগাঁর মহাদেবপুরের রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে উধাও হয়েছে ওই বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী মো. রাব্বি হোসেন। গত মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় একাধিক সূত্র। এ ঘটনায় ওই পরিচ্ছন্নতা কর্মীর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।
ছাত্রীকে নিয়ে উধাও হওয়া পরিচ্ছন্নতা কর্মী রাব্বি হোসেন উপজেলার রাইগাঁ (কানচকুড়ি) গ্রামের বাসিন্দা এবং ওই বিদ্যালয়ের সাবেক নৈশপ্রহরী আতোয়ার রহমানের ছেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক-কর্মচারী জানায়, গত ২০২১ খ্রিষ্টাব্দে ওই বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগ নেন রাব্বি হোসেন। নিয়োগ নেয়ার পর থেকেই তার নজর পরে ওই ছাত্রীর দিকে। বিদ্যালয়ে থাকার সময় একপর্যায়ে সে ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে। অবশেষে গত মঙ্গলবার ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যায়। এর কয়েক দিন আগে ওই বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমানকে ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হওয়ায় সাময়িক বরখাস্ত করেছেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান। এসব ঘটনায় বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীদের মাঝে একপ্রকার অস্বস্তি বিরাজ করছে। এতে বিদ্যালয়ের ছাত্রীরা বিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নেয়ার আশঙ্কা করছেন স্থানীয় শিক্ষানুরাগীরা।
এ বিষয়ে বিদ্যালয়ের একাধিক অভিভাবক গণ জানান, বিদ্যালয়ে একেক সময় একেক ঘটনা ঘটছে। আমরা খুব র্দূচিন্তার মধ্যে রয়েছি। শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠানোর সাহস পাইতেছি না।
এবিষয়ে জানতে পরিচ্ছন্নতা কর্মী রাব্বি হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার মুঠোফোন টি বন্ধ পাওয়ায় তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এব্যাপারে জানতে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের বলেন, গত মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছি। এরপর আমি প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারকে অবহিত করেছি। আজ এ ব্যাপারে মিটিং করে ওই পরিচ্ছন্নতা কর্মীর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, ঘটনাটি আমাকে প্রধান শিক্ষক জানিয়েছেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট