1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

মৌলভীবাজারে ফ্যাসিবাদী বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময়

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

 

সংহতি সপ্তাহের আহ্বান, অটুট রাখবো অভ্যুথান এই স্লোগান বাস্তবায়নে মৌলভীবাজারে ফ্যাসিবাদ বিরোধী ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬শে নভেম্বর) রাতে স্থানীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি জাকারিয়া ইমন, সুমন ভূইয়া, রুহুল আমিন, মো. ইমাজ, আফিকুল ইসলাম, মোজাম্মিল আহমদ অংশগ্রহণ করেন।

ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কলেজ শাখার প্রতিনিধি আহ্বায়ক জনি আহমেদ, সদস্য সচিব মখলিছ রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিনিধি শহর শিবিরের সেক্রটারী কাজী দাইয়ান আহমদ, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জাতীয় ছাত্রসমাজের (পার্থ) প্রতিনিধি জেলা আহ্বায়ক আবদাল হোসাইন, সদস্য সচিব সাজিদুর রহমান, খেলাফত ছাত্র মজলিশের জেলা প্রশিক্ষণ সম্পাদক মাজহারুল ইসলাম।

সভায় ফ্যাসিস্ট পতিত আওয়ামী সরকারের সকল ষড়যন্ত্র প্রতিরোধ করতে ঐক্যবদ্ধভাবে মৌলভীবাজার জেলার ছাত্রসমাজ মোকাবেলা করার সিদ্ধান্ত নেয়া হয়। সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের প্রতিনিধিরা এতে একমত পোষণ করেন এবং ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে কাজ করার সহমত পোষণের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট