1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় গাঁজাসহ মাদক কারবারি আটক দুমকিতে কালবৈশাখীর তাণ্ডব: গাছ উপড়ে দুই দোকান বিধ্বস্ত, বড় ক্ষতি পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ততার আহ্বান ভোলায় মাস্টার ক্রাফটস পার্সনদের রিফ্রেশার প্রশিক্ষণ ভোলায় কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত, সড়কে গাছ উপড়ে ভোগান্তি কলাপাড়ায় নারী পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু, স্বামীর দাবি আত্মহত্যা ভোলায় শিক্ষা উন্নয়নে শিশুক্লাব গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পায়ে হেঁটে ৩১ জেলা ঘুরে ভোলায় সাদিয়া, লক্ষ্য ৬৪ জেলা ও বিশ্বভ্রমণ ভোলায় দুই ইলিশ ১০ হাজারে বিক্রি, নিষেধাজ্ঞা শেষে ঘাটে উৎসবের আমেজ পটুয়াখালী আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়, প্রতিদ্বন্দ্বীদের ভরাডুবি

মৌলভীবাজারে ছেলের কুড়ালে, প্রাণ গেল পিতার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ছেলের কুড়ালের আঘাতে মামুন মিয়া (৬১) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

গতকাল রোববার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর মামুনের ছেলে অভিযুক্ত নোমান হোসেন (৩০) পালিয়েছেন। পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, মামুনের সাথে সুজানগর ইউনিয়নের এক মেয়ের বিয়ের কথা চলছিলো। মেয়েপক্ষ অতিরিক্ত দেনমোহর দাবি করে। এতে নোমানের পিতা মামুন মিয়ার অস্বীকৃতি ছিলো। বিষয়টি নিয়ে রোববার রাতে মামুন মিয়ার সাথে তার ছেলে নোমানের কথা-কাটাকাটি ও বাকবিতন্ডার সৃষ্টি হয়।

একপর্যায়ে ঘরের কাজে ব্যবহৃত কুড়াল দিয়ে পিতার গলার পাশে আঘাত করেন নোমান। এতেই মামুন মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুন মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁচ্ছে মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম জানান, অভিযুক্ত ছেলে নোমান হোসেনকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট