1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে পিস স্কুলে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ব্যতিক্রমী মহড়া কুয়াকাটায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলায় র‍্যাবের যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত ভোলায় চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর তুলছে ভূমিদস্যুরা

ঠাকুরগাঁওয়ে নারীদের ভূমি অধিকার ও কৃষি ভূমি সংষ্কার বিষয়ক জনসমাবেশ

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

 

প্রতিষ্ঠিত হোক ভূমিতে নারীর অধিকার ও মানবাধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জেলা জন-নারী ঐক্য পরিষদের ভূমি অধিকার ও কৃষি ভূমি সংষ্কার বিষয়ক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা জন-নারী ঐক্য পরিষদের আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) দিনাজপুরের সহযোগীতায় সোমবার দুপুরে পৌর শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

এ সময়ে জন নারী ঐক্য পরিষদের সভাপতি রফিকা বেগম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জিন্নাতারা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার শামীমা নাজনিন, চ্যানেল ২৪ এর ঠাকুরগাঁও প্রতিনিধি ফাতেমা তু ছোগড়া, বাংলা চ্যানেলের ঠাকুরগাঁও প্রতিনিধি জয় মহন্ত অলক, নারী ঐক্য উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক দিপা খালকো অন্যান্যরা।

এর আগে সকালে সংস্থাটির পক্ষ থেকে ঠাকুরগাঁওয়ে ভূমি দস্যু কর্তৃক দখলকৃত সকল খাস জমি উদ্ধারে পদক্ষেপ গ্রহণ, ভূমি বন্দবস্ত আইনে খাস জমির তালিকা প্রদর্শণ, কৃষিতে নারীদের কৃষি শ্রমিক আইনে মজুরি সমতা আনা, খাস জমি বন্দবস্ত প্রক্রিয়াটি সংষ্কার করে ভূমিহীন প্রতি পরিবারকে ২.০০ একর খাস জমি প্রদান করা সহ ৯ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি ঠাকুরগাঁও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট