1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার কলাপাড়ায় ৭৫ গ্রাম গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ১৪ দিনের কারাদণ্ড জলঢাকা থানায় হ্রাস পেয়েছে মামলার সংখ্যা ও অপরাধ প্রবনতা – পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার

ভোলার চর কুকরি মুকরিতে জলবায়ু পরিবর্তন অভিযোজন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরি মুকরি ইউনিয়নের কুকরি মুকরি কোস্টাল ফরেস্ট ডেভেলপমেন্ট সেন্টারের রেস্ট হাউজের হলরুমে বৃহস্পতি বার (২১ নভেম্বর) দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) কর্মশালাটি আয়োজন করে।

কর্মশালার মূল লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজনের সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সমস্যাগুলো চিহ্নিত করা। এ সময় স্থানীয় বিভিন্ন পেশার প্রতিনিধি, যেমন আড়ৎদার, বোট মালিক, পাইকার, অটোচালক, স্পিডবোট মালিক ও চালক, ট্যুর অপারেটরসহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন কর্মশালায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপির ডাটা কনসালটেন্ট আহমেদ কবির। সভাপতিত্ব করেন জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের এটুআই প্রকল্পের জাতীয় পরামর্শক মো. মাসুম বিল্লাহ।

কর্মশালাটি সঞ্চালনা করেন জিজেইউএস-এর উপ-পরিচালক (কারিগরি) ডা. খলিলুর রহমান।
লোকাল প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডা:মো:সাদ্দাম হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরিয়া ইনচার্জ অর্জুন চন্দ্র দাস, শাখা ব্যবস্থাপক মো. হোসেন, কমিউনিটি মোবিলাইজেশন অফিসার কামরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি এবং সমস্যার সমাধান বের করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। কর্মশালার শেষ অংশে অংশগ্রহণকারীদের মতামত ও পরামর্শ নেওয়া হয়, যা ভবিষ্যতে পরিকল্পনা গ্রহণে সহায়তা করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট