1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময়

জয়চন্ডী ইউপিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি)ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ৪ নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ মিলন বৈদ্য। পরিষদের সংখ্যা গরিষ্ঠ সদস্যদের সর্বসম্মতিক্রমে মঙ্গলবার(১৯শে নভেম্বর) তিনি এ দায়িত্ব গ্রহণ করেছেন।

জানা যায়, জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার অভিযোগে গত ৯ই নভেম্বর রাতে জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব’কে আটক করে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। এরপর থেকেই চেয়ারম্যান না থাকায় সেবা বঞ্চিত হন ইউনিয়নের সাধারণ লোকজন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্ধারণের লক্ষ্যে বৈঠকে বসেন পরিষদের নারী ও পুরুষ সদস্যরা। উক্ত বৈঠকে পরিষদের ১০ জন সদস্য প্যানেল চেয়ারম্যান-১ ফজলুল আউয়ালের প্রতি অনাস্থা প্রকাশ করেন।

পরবর্তীতে মঙ্গলবার (১৯শে নভেম্বর) আবারও বৈঠকে বসেন পরিষদের ১০ জন সদস্য। ওই বৈঠকে ৯নং ওয়ার্ড সদস্য ফজলুল আউয়াল এবং ৭নং ওয়ার্ড সদস্য আজমল আলী উপস্থিত হননি। তাই উপস্থিত ১০ জন সদস্যের ঐক্যমতে ৪ নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ মিলন বৈদ্যকে জয়চন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

দায়িত্বগ্রহণের পর ইউনিয়নের উন্নয়নে সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করে তিনি এক প্রতিক্রিয়ায় মিলন বৈদ্য বলেন, ইউনিয়নবাসীর কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে তিনি বদ্ধপরিকর। তিনি পরিষদের সকল সদস্যের মতামত নিয়েই ইউনিয়ন পরিচালনা করার প্রত্যায় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট