1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সর্বশেষ :
দুমকিতে প্রতারণা ও চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আটক ঈদের কোরবানির বর্জ্য অপসারণে নজির: ৬ ঘণ্টায় পরিচ্ছন্ন বরিশাল নগরী বরিশালে ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার বছরে ১.৬৬ মিলিমিটার করে দেবে যাচ্ছে বরিশাল নগরী, ভবিষ্যতে জলাবদ্ধতার ঝুঁকি বাড়ার আশঙ্কা ঈদ শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বছরের শিশুর জমি বিরোধে যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা, অভিযুক্তরা পলাতক ঈদের আনন্দের মধ্যেই সড়কে ঝরল ১৬ প্রাণ, নিহতদের ১০ জন মোটরসাইকেল আরোহী পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব ফিরোজ আহত মেঝেতে পড়ে ছিল গৃহবধূর মরদেহ, উধাও শ্বশুরবাড়ির লোকজন ঢাকাসহ আট বিভাগে ঝড়বৃষ্টির আভাস, ভ্যাপসা গরম অব্যাহত

রংপুর বিভাগ হয়ে রয়েছে বেপরোয়া, মোটেও মিলছেনা আইনের সু শাসন।

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী, এ স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

একজন মানুষ হয়ে আর একজন মানুষ কে চুরির অভিযোগ এনে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে, অকালে একজন অটো চালকের মৃত্যু।

 

লালমনিরহাট পাটগ্রামে চুরির অভিযোগে অটো চালক হাসানুর রহমানের (২৯) এর পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে‌ আহত অটো চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেল অনুমানিক ৫টায় পাটগ্রাম পৌর এলাকার ৮নং ওয়ার্ডের মির্জারকোর্টের নিজ বাড়িতে অটো চালকের মৃত্যু হয়।

এর আগে গত সোমবার( ১১ নভেম্বর) পাটগ্রাম ঠাকুর বাড়িতে ব্যাটারি চুরির ঘটনায় তাকে বেধড়ক মারপিট করা হয়।

নিহত হাসানুর পাটগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মির্জারকোট এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। তিনি পেশায় অটো চালক।

স্থানীয়রা ও নিহতের স্বজনেরা জানায়, গত ১১ নভেম্বর বিকেল ৫টায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইউনুস আলীর ঠাকুরবাড়ি এলাকার বাসার একটি আইপিএসের ব্যাটারি হাসানুরের অটো রিক্সায় পায় স্থানীয়রা।

এতে ব্যাটারি চুরি করেছে বলে তাকে আটক করে বেধড়ক মারপিট করে ইউনুস আলীর ছেলে ও স্বজনেরা। খবর পেয়ে হাসানুরের স্ত্রী বিলকিস বেগম (২৫) স্বামীকে ছাড়িয়ে নিতে গেলে তাকেও মারধর করেন এক হায়নারা । এতে গুরুত্বর আহত অবস্থায় হাসানুরকে স্থানীয় একটি বেসরকারি বেটার লাইফ হসপিটালে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যান তাঁর স্ত্রী। পাঁচ দিন পর আহত হাসানুর মারা যায়।

এ ঘটনায় শনিবার (১৬ নভেম্বর) দুপুরে মৃত হাসানুরের প্রতিবেশি রা ইউনুস আলীর বাসা ও তাঁর ছেলেদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করেন। এ সময় দোকান বন্ধ করে সরে পড়েন অভিযুক্তরা।

হাসানুরের ছোট ভাইয়ের স্ত্রী শাহানাজ পারভীন বলেন, ‘আমার ভাসুর নাকি আইপিএসের ব্যাটারি বের করে গাড়িতে তুলেছে। তার স্থানীয় কিছু চামচা ও তার পরিবার বর্গ তার বাড়ির লোকজনেরা মারপিট করেছে। হাসানুরের বুকের হাড় ভেঙে তাকে হত্যা করা হয়েছে বলে জানা যায়, এরপর তার স্ত্রীকে গেলে তাকেও মারধর করে হিংস্র হায়নারা। আমরা এ হত্যার বিচার চাই বলে কান্নায় লুটে পরেণ নিহতের পরিবার।

হাসানুরের ছোট ভাই আনিসুর রহমান বলেন, ‘আমার ভাই ঠাকুরবাড়িতে ভাড়া নিয়ে গেছে। কে বা কারা তাঁর রিক্সায় ব্যাটারি উঠায়ে দেয়। নিয়ে আসার সময় ব্যাটারি চুরির সন্দেহে কাদের ও তাঁর ভাই (ইউনুসের ছেলে) এবং স্থানীয় তাদের বেতন ভুক্ত ভুগি কিছু লোকজন ধরে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে নির্মম নির্যাতন চালায়,
তাকে মারধর করে।

নিহত হাসানুরের বোন আদুরি আক্তার বলেন, আমরা গরীব মানুষ আমাদের বিচার নেই। আমার ভাইকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। দেশে কি কোন আইন নেই? আমার ভাইয়ের হত্যার বিচার চাই।

এ ঘটনায় ইউনুস আলী ভাটিয়ার ছেলে সুরুজ্জামান বলেন,গত ৫ দিন আগে সে ব্যাটারি চুরি করেছে আমার ভাইরা দুই একটি চড় থাপ্পড় দিয়েছে। এরপর সে বাড়িতে গিয়ে ৫ দিন পর মারা গেল এ বিষয়ে আমার কোন জানার নেই। কিন্তু বুকের হাড় কিভাবে ভাংলো তা জানান নি,

এ ব্যপারে পাটগ্রাম থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান সাংবাদিক দের বলেন,অটো রিক্সার ব্যাটারি চুরির ঘটনাটি আমরা শুনেছি। এরপর চালকের মৃত্যুর বিষয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুরো বিষয় টা একটা রহস্য জনক আইনের সু শাসন কায়েম এ সুষ্ঠু তদন্তের দাবী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট