1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

সিএনজি-মোটসাইকেল সংঘর্ষে নিহত-১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের বড়লেখায় সিএনজি চালিত অটোরিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রবাস ফেরত মযনুল ইসলামের মৃত্যু ঘটেছে। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহি ও সিএনজি যাত্রী ৩জন ব্যক্তি। বৃহস্পতিবার ( ১৪ই নভেম্বর) দুপুরের দিকে কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের চান্দগ্রাম বাজারের পেট্রল পাম্পের সামনের রাস্তায় ঘটনাটি ঘটেছে। নিহত ময়নুল ইসলাম উপজেলার বর্নি ইউনিয়নের গোডাউন বাজার এলাকার বাসিন্দা আতাউর রহমানের ছেলে। আহত হয়েছেন গঙ্গারজল গ্রামের আবুল কালাম। অন্য দুই জনের নাম ঠিকানা তৎক্ষণাৎ পাওয়া যায়নি।

জানা গেছে, দুবাই ফেরৎ ময়নুল ইসলাম সিএনজি অটোরিক্সা যোগে বড়লেখা থেকে বিয়ানীবাজার যাচ্ছিলেন। যাত্রা পথে চান্দগ্রাম বাজারের পেট্রল পাম্পের সামনে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে ছুটে আসা মোটরসাইকেলের সাথে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ময়নুল ইসলামসহ ৪ জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ময়নুল ইসলাম ও আবুল কালামকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পথেই আহত ময়নুল ইসলামের মৃত্যু হয়।

নিহত ময়নুল ইসলামের চাচা আলিম উদ্দিন সড়ক দুর্ঘটনায় তার ভাতিজা ময়নুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বড়লেখা থানার ওসি (তদন্ত) তাপস চন্দ্র রায় জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর জন্য তার পরিবারের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট