1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু

“এনজয়” করতে আসিনি; মৌলভীবাজার পুলিশ সুপার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেছেন, ৪ঠা আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর যারা হামলা করেছে, তাদেও ভিডিও ফুটেজ দেখে সনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

তিনি বলেন, বিভিন্নভাবে অন্য ব্যক্তি দিয়ে তদবির করে দোষীদের বাঁচানোর চেষ্টা করছেন অনেকে। তিনি হুশিয়ার করে বলেন, এমন চেষ্টা আর কেউ করবেন না। ফ্যাসিস্টদের অত্যাচার কি মানুষ ভুলে গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা অনেক সাহসীকতার পরিচয় দিয়েছে। আমরা তাদের সাধুবাদ জনাই।

রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপরোক্ত কথা বলেন তিনি। জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন’র সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ’র সঞ্চালনায় পুলিশ সুপার আরো বলেন, ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে ঠিকই, কিন্তু তারা সরে যায়নি। এখানে তাদের ব্যবসা-বানিজ্য আছে। প্রতিদিন গ্রেপ্তার করা হচ্ছে। তিনি বলেন, ফেসবুকে নানা গুজব ছড়ানো হচ্ছে। আমাদের আরও সচেতন হতে হবে।

তিনি বলেন, আমি মৌলভীবাজারে “এনজয়” করতে আসিনি। আমাদেরও জবাবদিহীতা আছে। আপনারা সবাই প্রস্তুতি নিয়ে আসবেন আমাকের “ধরবেন”, প্রশ্ন করবেন। সরকার আমাকে বেতন দিচ্ছে। সভায় বক্তারা জেলার আইনশৃঙ্খলা, জমি দখল,যানজটসহ নানা বিষয় নিয়ে কথা বলেন, এসময় এক সাংবাদিক জেলা প্রশাসনের অধিনে থাকা জেলা শহরের আদালত সড়কস্থ জজ কোর্ট-এর বিপরীতে প্রায় ১০ শতক জমি জবর দখল করে যত্রত্রত যানঝট লাগানো হচ্ছে উল্লেখ করে বলেন, ৪ মাস আগে জেলা প্রশাসন সদর উপজেলার মিউনিসিপ্যালিটি মৌজার ১০৫ জেএলস্থিত ১৪টি দাগে প্রায় ১০ শতক ভূমি এসব অবৈধ দখলদারীদেও নোটিশ দিলেও তারা কোন অদৃশ্য কারণে সড়ে যাচ্ছেনা।

তিনি বলেন, সরকারি প্রায় ১ কোটি টাকার এ ভূমি উদ্ধার করা হলে আদালত সড়কে যানজট সিংহভাগ কমে আসবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারী মোঃ ইয়ামীর আলী বলেন, জেলা শহরে “৪ খলিফা” নামের যে চক্রের কৃতকর্ম লোকমুখে ও গণমাধ্যমে ঢালাওভাবে প্রচার হচ্ছে, আমরা আশা করছি প্রশাসন দ্রুত তাদের আইনের আওতায় নিয়ে আসবে।

তিনি আরও বলে,জেলার রাজনগর উপজেলার কালারবাজারে পানি উন্নয়ন বোর্ডেও কোটি কোটি টাকার জমি ভরাট করছে এমন খবর আমরা সম্প্রতি পেয়েছি। কিন্তু এই জমি উদ্ধার হচ্ছে না। দ্রুত পূণরুদ্ধার প্রক্রিয়ায় আনার জোর দাবি জানান তিনি।

গভায় অন্যান্যদেও মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন ডাঃ মামুনুর রহমান, মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশরী মোঃ কায়সার হামিদ, সেনাবাহীনির মেজর মোস্তফা আনোয়ারুল আজীজ, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোঃ ফখরুল ইসলাম, বিভিন্ন প্রতিষ্ঠানের গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট