1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরীর সঙ্গে পরকীয়ার অভিযোগে রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রাম ছাড়ার নির্দেশ সরকারি দপ্তরে এআই টুল ব্যবহারে সতর্কতার নির্দেশনা জারি বরিশালে বাড়িতে বোমাসদৃশ বিস্ফোরণ, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ দশমিনায় সরকারি বনে গাছ কাটতে গিয়ে ৪ জন আটক, বন সংরক্ষণ আইনে মামলা

ভোলায় শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

 

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলার শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুর হোসেন হাওলাদারের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে শিবপুর ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা বিএনপির শোভাযাত্রা ও আলোচনা সভায় তারা অংশগ্রহণ করেন।

এসময় ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় শিবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি একে এম নুর হোসেন হাওলাদার বলেন, বিগত ১৫ বছর আওয়ামী লীগ সরকারের অত্যাচার ও নির্যাতনের কারণে বিএনপির নেতা–কর্মীরা ঘরে ঘুমাতে পারেননি। একেকজন নেতা–কর্মীর নামে শত শত মিথ্যা মামলা দেওয়া হয়েছে। শেখ হাসিনা এই দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছিলেন। ১৫ বছর ধরে ভারতের সহায়তায় আওয়ামী লীগ এই দেশে অত্যাচার ও গুম-খুন করেছে।’

তিনি আরও বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগকে সমর্থন দিতে ডুম্বুর বাঁধ ছেড়ে দিয়ে ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ অনেক জেলাকে ভাসিয়ে দিয়েছে তারা। বন্যার পানিতে ডুবে কষ্ট পেয়েছে আমাদের দেশের মানুষ। এই স্বৈরাচার আওয়ামী লীগকে বিতাড়িত করেছে এই দেশের ছাত্র-জনতা। আর নেপথ্য ভূমিকা রেখেছেন বিএনপির নেতা–কর্মীরা। এখন সময় এসেছে দেশের জন্য ধানের শীষকে বিজয়ী করার।’

শোভাযাত্রায় অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন , শিবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হাদিস, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ শাহাবুদ্দিন, যুবদল নেতা মোহাম্মদ যুবরাজ, যুবদল নেতা ইয়াসির আরাফাত সোহাগ, যুবদল নেতা জুবায়ের হোসেন লিটন ও ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি রাকিব হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা নোমান হাওলাদার,শ্রমিকদল নেতা ইব্রাহিম বাগাসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট