1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী ভোলায় ২ লাখ ৮৮ হাজার ৯২২ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে ভোলায় উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিজাত পণ্যের গ্রেডিং, লেবেলিং, প্যাকেজিং ও ব্র্যান্ডিং বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনকারীদের নিয়ে কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহাম্মদপুরে ছাত্রকে মারধর করে ছিনতাই, সিটিটিসির জালে দুই ছিনতাইকারী গ্রেপ্তার মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী বাউফলে নারীসহ চার মাদক কারবারি আটক, গাঁজা ও ইয়াবা উদ্ধার ক্যাশলেস লেনদেনে উদ্বুদ্ধ করতে পটুয়াখালীতে পুবালী ব্যাংকের তিনদিনব্যাপী ক্যাম্পেইন শুরু পটুয়াখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১ লাখ ৯০ হাজার শিশু

লংগদুতে ৬০০ জন প্রান্তিক কৃষকের মাঝে সার ও অর্থ সহায়তা বিতরণ

বিপ্লব ইসলাম, লংগদু, (রাংগামাটি)
  • প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৪৮৩ বার পড়া হয়েছে

 

 

 

রাঙামাটির লংগদু উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে সার ও বীজ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাঙ্গনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রতিজনকে ষরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয় এবং ৩০০ জন সবজি চাষিদের মাঝে ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং প্রত্যেক জনকেই বিকাশে ১০০০ টাকা করে সহায়তা করা হয়েছে।

 

উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষি প্রণোদনা বিতরণ করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিলউদ্দিন মাহমুদ।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আকবর, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রতন কুমার চৌধুরী, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহ জাহান সহ উপজেলার বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিলউদ্দিন মাহমুদ বক্তব্যে বলেন, খাদ্যে সয়ংসম্পূর্ণ ও কৃষক উন্নয়নে সরকার ব্যাপক কাজ করে যাচ্ছে। কৃষকদের সহায়তা হিসেবে কৃষি প্রণোদনা দেওয়া হচ্ছে। এখানে যে ধরনের বীজ ও সার দেওয়া হলো তা উন্নতমানের। এসব বীজ ক্রয় করতে বাজারে পাবেন না। আপনারা যত্ন সহকারে রোপণ করবেন। কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আপনাদের এলাকায় এলাকায় গিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট