1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

কুলাউড়ার আলোকিত কন্যা উচ্চ আদালতে বিচারপতি

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

 

ভালো আচরণ,চলন বলন বেশ পরিপাটি আর কথাবার্তায় বেশ সাবলীল মৌলভীবাজারের কুলাউড়ার এক আলোকিত কন্যা বিচারপতি আইনুন নাহার সিদ্দীকা। জীবনচিত্র রূপায়নে তিনি খুব পরিশ্রম করেছেন, নিষ্টা, সততা আর একাগ্রতা ছিলো তাঁর মুল মন্ত্র। এই ধারাবাহিকতায় তার সামাজিক জীবন অতিশয় উজ্জ্বল হয়ে উঠেছে। বিচারপতি আইনুন নাহার সিদ্দীকা কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের গৌরীশংকর গ্রামের সন্তান। তাঁর পিতা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত প্রকৌশলী তালুকদার আইয়ুব আলী সিদ্দীকী। মা রওনক জাহান। বিচারপতি আইনুন নাহার সিদ্দীকা ১৯৮৩ সালে সিলেট অগ্রগামী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মেধার স্বাক্ষর রেখে এসএসসি পাশ করেন, সিলেট সরকারী মহিলা কলেজ থেকে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ (প্রাইভেট) ও সিলেট এমসি কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞানে মাস্টার্স করেন। ১৯৯৭ সালে ভর্তি হন ঢাকা ল কলেজে, সেখান থেকে এলএলবি ডিগ্রী অর্জন করে ২০০০ সালে বার কাউন্সিল থেকে আইনজীবী হিসেবে সনদপ্রাপ্ত হন। শুরু করেন অনুশীলন। ২০০৪ সালে হাইকোর্টে আর আপিল ডিভিশনে ২০২০ সালে অনুশীলন করার অনুমতি পেয়ে যান। ২০২৪ সালের ১৩ অগাস্ট- ডেপুটি এটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। এ দিকে গত ৯ অক্টোবর- খ্যাতিমান আইনজীবী আইনুন নাহার সিদ্দীকা হাইকোর্ট বিভাগের বিচারপতি নিযুক্ত হন। বর্তমানে তিনি বিচারপতি হিসেবে গুরু দায়িত্ব পালন করে যাচ্ছেন। এক আলাপচারিতায়- বিচারপতি আইনুন নাহার সিদ্দীকা জানান, সময় পেলেই তিনি তাঁর গ্রামের বাড়ী কুলাউড়ার গৌরীশংকরে চলে আসেন। তার নিজ পৈতৃক ভিটে মাটির খোঁজ খবর নেন। খোঁজ নেন আশপাশের স্বজন, গ্রামবাসীদের। সবসময় তাঁর নাড়িপোতা মাটির মায়া অনুভব করেন। সুখ ও সমৃদ্ধিতে তিঁনি পারিবারিক জীবন কাটাচ্ছেন। তাঁর স্বামী আব্দুল্লাহ আল মাসুদ একটি প্রাইভেট ফার্মের উর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। বর্তমানে অবসর নিয়েছেন। তাদের কন্যা দিঠি একটি নামকরা স্কুলে শিক্ষকতা করছেন। বিচারপতি আইনুন নাহারসহ চার ভাইবোন, মেঝো বোন নাসিরা সিদ্দীকা, ছোট বোন ড. ইয়াছমিন সিদ্দীকা ও ভাই- সিদ্দীকী জালাল উদ্দিন আন-বেরুনী রাউল মিলে তাদের পরিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট