1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন, জনসচেতনতায় জোর মির্জাগঞ্জে ২২ লাখ টাকার ‘কালো মানিক’: খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড় এখন বিক্রির জন্য কলাপাড়ায় কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল করে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ তিনজন গ্রেপ্তার

ভোলার ভেলুমিয়ায় বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ পেলেন ২০ জন অতিদরিদ্র সদস্য

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস), পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহযোগিতায় ভোলা ও পটুয়াখালী জেলার ৬টি ইউনিয়নে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য পিপিইপিপি-ইইউ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় সম্প্রতি ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে ২০ জন অতিদরিদ্র সদস্যকে বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ ও উপকরণ প্রদান করা হয়েছে।

পিপিইপিপি-ইইউ প্রকল্পটি পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে। একদিকে এই জনগোষ্ঠীর আয় বৃদ্ধি করতে তাদের বিভিন্ন আয়মূলক কর্মকাণ্ডে যুক্ত করা হচ্ছে, অন্যদিকে কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হচ্ছে।

ভেলুমিয়া ইউনিয়নে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় যুব উন্নয়ন কর্মকর্তার নেতৃত্বে অংশগ্রহণকারীরা বায়োগ্যাস প্রযুক্তি সম্পর্কিত ব্যবহারিক জ্ঞান ও উপকরণ গ্রহণ করেন। এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা তয়ন কর্মকার, জিজেইউএস এর কারিগরি কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ , শাখা ইনচার্জ আজিজুল হক, সহকারী কারিগরি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন এবং জীবিকায়ন বিষয়ক কর্মকর্তা সৌরভ বিশ্বাস।

এই ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলার পাশাপাশি তাদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট