1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে বিপুল পবিমান চোরাই ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারে বাঁধায় অবরুদ্ধ মৌলভীবাজারে ৫৫৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তায় “বডি অন”ক্যামেরার ব্যবহার ভোলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা ভোলায় পোস্টাল ব্যালটে ভোটার ১৪ হাজার ছাড়াল, চার আসনেই প্রস্তুতি সম্পন্ন জলঢাকায় দৈনিক জনবানী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা কালেক্টরেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ‘১ বক্স নীতি’ বাস্তবায়ন ব্যর্থতার দায় জামায়াতের অতিরিক্ত রাজনৈতিক উচ্চাভিলাষ: ইসলামী আন্দোলন বাংলাদেশ জলবায়ু ঝুঁকির মাঝেও ভোলায় আশার নতুন ঠিকানা ১ বক্স নীতি ভেস্তে যাওয়ার পেছনে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ; ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থীর সংবাদ সম্মেলন

বালুবাহী ট্রাকের ধাক্কায় নেদারল্যান্ডসের পর্যটক নারী গুরুতর আহত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ট্রাকের ধাক্কায় তোসকা মারিয়ান (৬০) (ঞড়ংপধ গধৎরধহহব) নামে একজন বিদেশী পর্যটক নারী গুরুতর আহত হয়েছেন। আহত নারী নেদারল্যান্ডস এর নাগরিক।

সোমবার (২১শে অক্টোবর) দুপুরে উপজেলার শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের টি মিউজিয়ামের সামনে ঘটনাটি ঘটে। আহত পর্যটককে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। দায়িত্বে থাকা কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণ করেন।

বিদেশী পর্যটকের সাথে থাকা ট্যুর গাইড মো. ইউসুফ বলেন, বিদেশী নারী পর্যটক গত (১৮ অক্টোবর) শ্রীমঙ্গলে আসেন। সোমবার বেলা ২ টার দিকে শ্রীমঙ্গলের ভানুগাছ সড়ক দিয়ে বাইসাইকেল চালিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে আসা একটি বালুবাহী ট্রাক বাইসাইকেলের পেছনে ধাক্কা দেয়৷ ঘটনাস্থল থেকে আমরা বিদেশি নারীকে গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ও আবাসিক মেডিকেল অফিসার ডা. শারমিন আক্তার বলেন, দুপুর বেলা ২টার দিকে এক বিদেশী নারী পর্যটককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পর্যটকের মাথায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অনেকগুলো সেলাই লেগেছে। বুকেও পিঠে বেশ ইনজুরী হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজারে প্রেরণ করেছি।

শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশ এর ইনচার্জ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে যাই। নেদারল্যান্ডস থেকে আসা ওই পর্যটক নারীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে। বালুবাহী ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। তবে ট্রাক চালক পলাতক রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট