1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় গাঁজাসহ মাদক কারবারি আটক দুমকিতে কালবৈশাখীর তাণ্ডব: গাছ উপড়ে দুই দোকান বিধ্বস্ত, বড় ক্ষতি পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ততার আহ্বান ভোলায় মাস্টার ক্রাফটস পার্সনদের রিফ্রেশার প্রশিক্ষণ ভোলায় কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত, সড়কে গাছ উপড়ে ভোগান্তি কলাপাড়ায় নারী পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু, স্বামীর দাবি আত্মহত্যা ভোলায় শিক্ষা উন্নয়নে শিশুক্লাব গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পায়ে হেঁটে ৩১ জেলা ঘুরে ভোলায় সাদিয়া, লক্ষ্য ৬৪ জেলা ও বিশ্বভ্রমণ ভোলায় দুই ইলিশ ১০ হাজারে বিক্রি, নিষেধাজ্ঞা শেষে ঘাটে উৎসবের আমেজ পটুয়াখালী আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়, প্রতিদ্বন্দ্বীদের ভরাডুবি

“ক্রাইম-তালাশ অনুসন্ধান” ভূয়া আইডি দিয়ে অশ্লীল মিথ্যা অপপ্রচার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে ‘ক্রাইম তালাশ-অনুসন্ধান রিপোর্ট’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে ছবি-তথ্য ও বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ দিয়ে অশ্লীল পোস্ট দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়রি করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মিজান চৌধুরী।

শনিবার (১৯শে অক্টোবর) বিকাল ৫টার দিকে “ক্রাইম তালাশ-অনুসন্ধান রিপোর্ট” নামে একটি ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে কমলগঞ্জ থানায় এ সাধারন ডায়রি করেন। থানায় সাধারণ ডায়েরি (জিডি) বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মিজান চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম ‘ক্রাইম তালাশ-অনুসন্ধান রিপোর্ট’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে ছবি-তথ্য ও বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচার ও মানহানি করছে কে বা কারা। বিষয়টি আমার নজরে আসলে দ্রুত কমলগঞ্জ থানায় গিয়ে একটি সাধারন ডায়রি (জিডি) করি। আশা করছি পুলিশ দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আনবেন।

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন ফেসবুকে ভুয়া আইডি খোলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট