1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
অভিযানের পর ও কমলগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে মরিয়া রাজনগরে ধর্ষণচেষ্টার অভিযুক্ত আটক ভোলায় মালচিং পেপার ব্যবহারে টেকসই সবজি চাষে উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভোলায় রেইজ প্রকল্পের আওতায় পাঁচ দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু রোমান্টিক’ ধোলাই! মৌলভীবাজারে রোমিওর কপালে গণপিটুনি! দুই উপজেলায় চার এমপি ভোলায় কোস্ট গার্ডের অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক চীন ৫৩টি আফ্রিকান দেশ থেকে আমদানিতে শূন্য শুল্ক আরোপ করবে ভারতের মন্ত্রিসভা ১.৬ লাখ কোটি টাকার অবকাঠামো, নগর ও স্টার্টআপ প্রকল্প অনুমোদন করেছে পশ্চিমাঞ্চলের রাজ্যগুলো কলোরাডো নদীর পানি বণ্টন চুক্তিতে সময়সীমা মিস করল

লালমোহনে বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইউনুছ মিয়ার উপর চাঁদার দাবীতে আক্রমন

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে

ভোলার লালমোহনে বিশিষ্ট সমাজ সেবক, লালমোহন প্রেস ক্লাবের সদস্য ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইউনুছ মিয়ার উপর চাঁদার দাবীতে আক্রমন চালিয়েছে সন্ত্রাসীরা। ভূক্তভোগীর অভিযোগ ও এলাকা ঘুরে জানাগেছে, গত ৫আগষ্ট সরকার পতনের পর থেকে স্থানীয় চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী চক্রের মূল হোতা লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত আবদুল কাদেরের ছেলে জোটন ও আবুগঞ্জ বাজারের আবদুল্লাহ মিয়ার ছেলে জাকিরের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল ইউনুছ মিয়াকে চাঁদার দাবীতে বিভিন্ন ভাবে ইঙ্গিত দিয়ে আসছে। গত ১৬ অক্টোবর ২০২৪ বিকেল ৫টার দিকে ইউনুছ মিয়া চা খেতে স্থানীয় আবুগঞ্জ বাজারে এলে সন্ত্রাসী জাকির ও জোটনের নেতৃত্বে ১৫/২০জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ইউনুছ মিয়ার উপর আক্রমনে উদ্যত হয়। এসময় ইউনুছ মিয়া স্থানীয়দের সহযোগীতায় সেখান থেকে নিরাপদে গিয়ে আশ্রয় নেয়। আরো জানাগেছে, উল্লেখিত সন্ত্রাসীরা অনেক দিন যাবৎ ইউনুছ মিয়াকে বিভিন্ন ভাবে লাঞ্চিত করার চেষ্টা চালিয়ে আসছে। তারা প্রায়ই ইউনুছ মিয়ার বাসার সামনে অস্ত্র নিয়ে মহরা দিতে দেখা গেছে। এলাকা ঘুরে আরো জানাগেছে, সন্ত্রাসী জাকির ও ছোটন বিগত আওয়ামী সরকারের আমলে যুবলীগের ছত্রছায়ায় থেকে এখন পর্যন্ত ওই এলাকায় ইয়াবা, গাজা, মাদক ব্যবসা ও জুয়াসহ বিভিন্ন অপকর্ম ও অসামাজিক কার্যক্রম অব্যাহত রেখেছে। সরকারের পতনেরপর এ চক্রের অকর্ম রেড়ে যায় আরো কায়েকগুন। বর্তমানে ইউনুছ মিয়া এসব সন্ত্রাসীদের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন, ভূক্তভোগী ইউনুছ মিয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট