1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন, জনসচেতনতায় জোর মির্জাগঞ্জে ২২ লাখ টাকার ‘কালো মানিক’: খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড় এখন বিক্রির জন্য কলাপাড়ায় কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল করে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ তিনজন গ্রেপ্তার

ভোলার ভেলুমিয়া ইউনিয়নে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্র প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিন ব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ ক্যাম্পের আয়োজন করে। বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সিটিউট এন্ড হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক গন ক্যাম্পে রোগীদের সেবা প্রদান করেন।
ক্যাম্পে মোট ১৯০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয় এবং এর মধ্যে ৩৬ জন রোগীকে বিনা মূল্যে ছানি অপারেশনের জন্য বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সিটিউট এন্ড হাসপাতালে প্রেরন করা হয়েছে। রোগীদের সেবা প্রদান এবং ছানি অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে প্রকল্পের সহযোগিতায় করা হবে।
ক্যাম্পে জিজেইউএস -এর উপ পরিচালক মোঃ আবুবক্কর এবং টেকনিক্যাল অফিসার মোঃ মিঠুন মন্ডল সহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। চক্ষু চিকিৎসা গ্রহণকারীরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবায় এ ধরনের উদ্যোগকে অত্যান্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট