1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন

টিসিবির পণ্য উধাও ক্ষুদ্ধ কার্ডধারিরা,ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁওয়ে শতাধিক কার্ডধারির টিসিবির পণ্য উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তেল চাল ডাল না পেয়ে ক্ষুদ্ধ কার্ডধারিরা। তবে এসব পণ্য কথায় গেছে তা খতিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসন।

গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ পৌরসভায় শহরের সাত নং ওয়ার্ডের কার্ডধারীদের মাঝে টিসিবির পন্য বিক্রির সময় এ ঘটনা ঘটে। এতে তোলপাড় সৃস্টি হয়।

এসময় টিসিবির পন্য নিতে আসা অভাবী মানুষগুলোর উপড় চড়াও হন ডিলারের কয়েকজন দালাল ও সহযোগীরা। এতে আরো বেশি ক্ষুদ্ধ হয়ে উঠেন ঘন্টার পর ঘন্টা অপেক্ষমান ভুক্তভোগীরা।

জানা গেছে, ঠাকুরগাঁও পৌরসভা চত্বরে সরকারের বরাদ্দকৃত টিসিবির পন্য বিতরণ করছিলেন বদরুদদ্দৌজা চৌধুরী নামে ডিলার। গরীব দুঃখী মানুষেরা সময়মত টিসিবির পন্য নিতে আসলে আগেই শতাধিক কার্ডধারীর মালামাল তেল, চাল, ডাল বিক্রি হয়েছে বলে জানানো হয় ডিলারের পক্ষ থেকে আর এমন খবরে হতাশ হয়ে পরেন সুবিধাভোগীরা।
কার্ডধারীরা এসময় তারা জানান কার্ড ছাড়া পন্য কাকে দিয়েছে ডিলার জানেন। গরীবের মাল কে নিয়ে গেছে তিনিই জবাব দিবেন। তা না করে বলছে মালামাল শেষ এটা কোন কথা। আমরা এর সুরাহা চাই। সেই সাথে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানান তারা।

শতাধিক কার্ডধারিকে পন্য না দিলে তৈরি হয় উত্তেজনা। আর এমন খবর পেয়ে সংবাদকর্মীরা ছুটে গেলে ডিলারের কয়েকজন দালাল ও তার সহযোগীরা ক্যামরা ছিনিয়ে নেয়ার চেস্টা চালায়। তাদের এমন কর্মকান্ডে ক্ষুদ্ধ হয়ে উঠেন কার্ডধারিরাও।

এসময় সংশ্লিস্ট ওয়ার্ডের টিসিবি ডিলার বদরুদদ্দৌজা চৌধুরী জানান, তাদের সব মাল পৌর কর্তৃৃপক্ষ নিয়ে গেছে। আমি কি করবো। পরে দেখি কার্ড নিয়ে একে একে হাজির। এখানে আমার কি করার বলে দায় সারেন।

তবে দীর্ঘ সময় অতিক্রমের পর ঘটনাস্থলে ছুটে আসেন প্রশাসনের কর্মকর্তাগন। কার্ডধারিদের আশস্ত করে খুতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানান অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন।

পন্যের জন্য রাত আটটা পর্যন্ত কেন বসে থাকবেন কার্ডধারিরা। তাই টিসিবির পন্য উধাও হওয়ার ঘটনা তন্দন্ত করে সংশ্লিস্ট কর্তৃপক্ষ ও দালালসহ সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামীতে এধরনের ঘটনা বন্ধ হবে না বলে মত স্থানীয়দের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট