1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

খানাখন্দে ভরপুর মাইজপাড়া ভবানীপুর

মীযান মুহাম্মদ হাসান, গাজীপুর
  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

কদিন যাবৎ হচ্ছে অতিবৃষ্টি। এই থামে তো, এই নামে। থেকে থেকে হাঁক ছেড়ে গর্জন করে জানান দেয় – আবারও নামবে বৃষ্টি। কখনো কম কখনো বেশি। তাই তো পথ ঘাট বাজার হাট কাদা পানিতে একাকার। স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হচ্ছে।

রাস্তায় জমেছে পানি। খানাখন্দ ও খাল-বিলের বাস্তব চিত্র যেন এক একটা এলাকার রাস্তা ও অলিগলি। হ্যাঁ, এমনই কিছু ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুরের মাইজপাড়ায়।

আশরাফ ভিলা সংলগ্ন চায়ের দোকানের সামনে থেকে শুরু হয়ে মাইজপাড়া চার রাস্তার মোড় পর্যন্ত পুরো রাস্তার চিত্রই যেন ভয়াবহ। হেটে চলাচল অনেকটা দুঃসাধ্য। আর সামান্য বৃষ্টি হলে তো কথাই নেই। এরই মধ্যে বাড়ি ঘর নির্মাণ কাজ চলমান থাকায়, ইট বালু বোঝাই ট্রাক লড়ির চলাচলের কারণেই এমনটা ঘটছে বলে জানিয়েছেন নামপ্রকাশে অনিচ্ছুক এক মহল্লাবাসী। খুব শীঘ্রই রাস্তাটি মেরামত করা না হলে, কমপক্ষে প্রায় তিন শতাধিক পরিবারের চলাচলের এ রাস্তাটি ব্যবহার উপযোগী থাকবে না বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট