1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
আমতলীতে মাদ্রাসার দোকানে তালা, বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ

মির্জাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডেক্স
  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত সফল অভিযানে মির্জাগঞ্জে ২১৮ পিস ইয়াবাসহ জুয়েল মৃধা (৩১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত।

অভিযানটি পরিচালিত হয় ৬ অক্টোবর দিবাগত রাত আড়াইটার দিকে। যৌথ টহল দল, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জুয়েল মৃধার বাড়িতে অভিযান চালায়।

দীর্ঘক্ষণ তল্লাশি শেষে তাঁর বসতঘর থেকে ২১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাকে গ্রেফতার করে তাৎক্ষণিকভাবে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। । জুয়েল মৃধা আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের মোঃ বারেক মৃধার ছেলে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃত জুয়েল মৃধার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত অন্যান্যদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।

স্থানীয় বাসিন্দারা যৌথ বাহিনীর এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের অভিযান মাদক ব্যবসা রোধে কার্যকর ভূমিকা রাখবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মির্জাগঞ্জের মতো শান্তিপূর্ণ এলাকায় মাদকের বিস্তার রোধে যৌথ বাহিনীর এই তৎপরতা সমাজে স্বস্তির বার্তা ছড়িয়ে দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট