1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৬৭ জন প্রার্থী এলডিপিকে আসন দেওয়া হলেও মনোনয়ন প্রত্যাহার করেননি জামায়াত প্রার্থী লালমোহনে নাবালক শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার মনপুরার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার অন্যতম আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে বিপুল পবিমান চোরাই ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারে বাঁধায় অবরুদ্ধ মৌলভীবাজারে ৫৫৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তায় “বডি অন”ক্যামেরার ব্যবহার ভোলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা ভোলায় পোস্টাল ব্যালটে ভোটার ১৪ হাজার ছাড়াল, চার আসনেই প্রস্তুতি সম্পন্ন জলঢাকায় দৈনিক জনবানী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দুর্গোৎসব উপলক্ষে সকল শ্রেণীর সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা

তিমির বনিক,মৌলভীবাজার
  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৭৪ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গোৎসব-২০২৪ উদযাপন উপলক্ষে মৌলভীবাজার জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ই অক্টোবর ) সকাল ১১ টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আসন্ন দুর্গোৎসকে নির্বিঘ্নে, নিরাপত্তাব্যবস্থা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা।

মতবিনিময় সভায় মৌলভীবাজার বিএনপির সভাপতি ও -৩ আসনের সাবেক এমপি এম নাসের রহমান সহ জেলা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মৌলভীবাজার জেলার বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা শাখার আমির-সেক্রেটারি, বাংলাদেশ ইসলামি আন্দোলনের নেতৃবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

আজকের এই মতবিনিময় সভায় প্রতিমা বিসর্জন, কুলাউড়ার কাদিপুর ও রাজনগরের পাচগাঁও মন্দিরসহ গুরুত্বপূর্ণ মন্দিরের নিরাপত্তা, মৌলভীবাজার শহরের ট্রাফিক ব্যবস্থাপনা, পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধ, সমন্বিত নিরাপত্তা কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, মৌলভীবাজার জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট