1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান

হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বদলগাছীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ সারোয়ার হোসেন অপু বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

 

মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ভারতীয় হিন্দু পুরোহিতের কটুক্তি ও ভারতের বিজেপি নেতার সমর্থন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে নওগাঁর বদলগাছীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আঞ্জুমানে আল বাইয়্যিনাত উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (০৪ অক্টোবর) বাদ যোহর উক্ত সংগঠন থেকে বিক্ষোভ মিছিল বের করে নতুন ব্রীজ বাইপাস সড়ক হয়ে উপজেলার সামনে অবস্থান নেয় এবং পরবর্তীতে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে চারমাথা মেইন চত্বরে অবস্থান নিয়ে সমাবেশ শুরু করেন। সমাবেশ শেষে পুনরায় পুরাতন ব্রিজ রোড প্রদক্ষিণ করেন র‍্যালিটি।

মিছিলে তারা, বিশ্বনবীর অপমান সইবে নারে মুসলমান, রাসূলের দুশমনেরা হুশিয়ার সাবধান, নারায়ে তাকবির আল্লাহু আকবর, নারায়ে রিসালাত ইয়া রাসুলুল্লাহ সহ আরও বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ সমাবেশে হাফেজ আবদুল্লার সঞ্চালনায় আঞ্জুমানে আল বাইয়্যিনাত উপজেলা শাখার সভাপতি শামিম ফারুক টিপুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ শুরু হয়।

এ সময় বক্তব্যে তাদের নেতাকর্মীরা ভারতীয় সংখ্যালঘু মুসলিমদের উপর অত্যাচার বন্ধ ও তাদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে বক্তারা আরও বলেন, আজকে আমরা মহানবী (সা:) এর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে জড়ো হয়েছি। রাসুলুল্লাহ্ (সা:) আমাদের হৃদয়ের স্পন্দন, তিনি গোটা মানবজাতির নেতা। তাই ইসলামে তাকে সম্মানিত করা হয়েছে এবং তার বিরুদ্ধে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির (মৃত্যুদণ্ডের) বিধান রাখা হয়েছে।

ভারতের কিছু গোষ্ঠী ষড়যন্ত্রমূলকভাবে এ অঞ্চলের ধর্মীয় সম্প্রতি নষ্টের জন্য বারংবার মহানবী (সা:) কে নিয়ে কটূক্তি করে যাচ্ছে। যা এ অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি স্বরূপ। তাই আমরা এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারেও আমরা বার্তা দিতে চাই। শাতিমে রাসূলেরা মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করে মুসলমানদের হৃদয়ে আঘাত করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। দেশের অন্তর্বর্তীকালীন সরকার যেন শাতিমে রাসূলদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করেন এই দাবিও জানান সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট