1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী আর নেই

ঢাকা বুলেটিন ডেক্স
  • প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

সাবেক রাষ্ট্রপতি এবং বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী আর নেই। শুক্রবার দিবাগত রাত ৩:১৫ মিনিটে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

বদরুদ্দোজা চৌধুরীকে গত ১৩ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর পুত্র, বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী জানান, আজ শনিবার সকাল ৯টায় উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ বারিধারায় নিজ বাসভবনে নেওয়া হবে, সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। রোববার সকাল ১০টায় মুন্সীগঞ্জের শ্রীনগরে তৃতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

১৯৩০ সালের ১১ অক্টোবর কুমিল্লায় জন্মগ্রহণ করা বদরুদ্দোজা চৌধুরী ছিলেন একজন মেধাবী ছাত্র এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। চিকিৎসা পেশায় দীর্ঘদিন কাটানোর পর তিনি লন্ডনের রয়াল কলেজ অব ফিজিশিয়ানস থেকে এফআরসিপি ডিগ্রি অর্জন করেন।

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান “আপনার ডাক্তার”-এর মাধ্যমে বদরুদ্দোজা চৌধুরী ব্যাপক পরিচিতি পান। ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে বিএনপির প্রথম মহাসচিব হিসেবে রাজনীতিতে যোগ দেন। তিনি কয়েকবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং উপ প্রধানমন্ত্রী ও মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০০১ সালে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন, তবে বিএনপির সঙ্গে মতপার্থক্যের কারণে ২০০২ সালে পদত্যাগ করেন। পরবর্তীতে ২০০৪ সালে তিনি বিকল্পধারা বাংলাদেশ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন এবং আমৃত্যু দলটির প্রেসিডেন্ট ছিলেন।

দেশের রাজনীতিতে তাঁর অবদান এবং চিকিৎসা ক্ষেত্রে তাঁর সেবা চিরস্মরণীয় হয়ে থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট