1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু

জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটিতে সহ আইন বিষয়ক সম্পাদক হলেন কয়রার আবুবকর

আবুবকর সিদ্দিক, কয়রা
  • প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

দিনব্যাপী জাঁকজমক অনুষ্ঠান আর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গঠিত হলো দেশের নির্যাতিত সাংবাদিকদের আস্হার স্হল জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন এর দ্বি-বার্ষিক কেন্দ্রীয় কমিটি।

গত ইং ২৮ সেপ্টেম্বর ঢাকায় বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম শাহীন আলম এর সভাপতিত্বে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও দ্বি-বার্ষিক নতুন ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এসএম মোরশেদ,বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সাংবাদিক নেতা হুমায়ুন কবির ভুঁইয়া,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্হিত ছিলেন দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ,আরো উপস্হিত ছিলেন সাংবাদিক ফেডারেশন এফবিজেও এর মহাসচিব এম হানিফ আলীসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।

আগামী দুই বছরের জন্য নতুন কমিটি স্হান পেয়েছেন প্রধান উপদেষ্টা এস এম মোরশেদ সম্পাদক,জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রা। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম শাহীন আলম সাপ্তাহিক অপরাধ বিচিত্রা, কেন্দ্রীয় মহাসচিব আবু বকর সিদ্দিক দৈনিক মুক্ত খবর, সহ আইন বিষয়ক সম্পাদক এড. মোঃ আবুবকর সিদ্দিক হটনিউজ ও ঢাকা বুলেটিন এর কয়রা উপজেলা প্রতিনিধি সহ ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট