1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলা-১ আসনে পার্থের পক্ষে প্রতিদিনই ভোট চাচ্ছেন স্ত্রী শেখ শাইরা শারমিন ভোটের নিরাপত্তায় সারাদেশে সাড়ে ৫ হাজার কোস্টগার্ড মোতায়েন, থাকছে ড্রোন নজরদারি স্বর্ণ ও রৌপ্যে অস্থির লেনদেনে দর বৃদ্ধি; সিএমই আবার মার্জিন বাড়িয়েছে জাপানের সাবেক মুদ্রা প্রধান: বৈদেশিক মুদ্রা হস্তক্ষেপের সঙ্গে সুদহার বাড়ানো দরকার ভারতের কেন্দ্রীয় ব্যাংক রেপো রেট অপরিবর্তিত রেখেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির পর পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পটুয়াখালীর গলাচিপায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারি আটক ভোলায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ যুক্তরাষ্ট্র ও ইরান ওমানে পারমাণবিক আলোচনায় ডি-এসক্যালেশনের চেষ্টা করবে

পটুয়াখালী ভার্সিটিতে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন।

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে থেকেই নতুন ভাইস-চ্যান্সেলর নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। রোববার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় । এসময় বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, সিএসই অনুষদের শিক্ষক প্রফেসর ড. খোকন হোসেন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম , কৃষি সম্প্রসারন বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ ইখতিয়ার উদ্দিন, ডেপুটি রেজিষ্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম টিটো, মৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী সোহেল রানা জনি প্রমুখ। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, বাহির থেকে ভিসি আসলে ক্যাম্পাসের ভেতরে অন্ত: কোন্দল বাড়িয়ে তোলে, বুঝতে বুঝতে সময়ক্ষেপণ করে , সুবিধাভোগীদের দৌরাত্ম্য বেড়ে যায়, বাহিরের রাজনৈতিক চাপ সামলাতে অবৈধ নিয়োগ ও দূর্নীতিতে জড়িয়ে পড়ে, ভেতরের সমস্যা দিন দিন বাড়িয়ে বেতন বন্ধের উপক্রম করে। তাই ফ্যাসিস্ট সরকারের দোসর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিরোধী ও বিভিন্ন সরকারের আমলে সুবিধাভোগী শিক্ষক ব্যতীত শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগ দেওয়ার দাবি জানান ।

বক্তারা আরও বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে উপযুক্ত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন অনেক শিক্ষক রয়েছেন তাদের মধ্যে থেকে ভিসি নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নেয়া সহজ হবে। তাই বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে যেকোন একজন যোগ্য শিক্ষককে ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানান ।এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েক শতাধিক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট