1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

রংপুর জেলা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন ৬টি থানায়তেই নতুন ওসি,

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী, লালমনিরহাট
  • প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তিকালীন সরকার গঠন পরবর্তি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। পরে নতুন কমিশনার হিসেবে যোগদান করেন মো. মজিদ আলী।

সারাদেশে কয়েক দফায় পুলিশের বিভিন্ন পদে রদবদল হয়েছে। এরই ধারাবাহিতায় রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন ৬ থানার ওসিদের সরিয়ে দেওয়া হয়েছে।

(১৭ সেপ্টেম্বর) মঙ্গলবার আরপিএমপি কমিশনার মো. মজিদ আলী স্বাক্ষরিত এক আদেশে দায়িত্ব দেওয়া হয়েছে নতুন ৬ জনকে।

আজ (১৮ সেপ্টেম্বর) বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ‍পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. সায়ফুজ্জামান ফারুকী। ওই ৬ থানার ওসির দায়িত্বে থাকা ৬ জনকে পুলিশ হেডকোয়ার্টাসে সংযুক্ত করে পরবর্তিতে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত নতুন ওসিরা হলেন— রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় আতাউর রহমান,
মাহিগঞ্জ থানায় হিল্লোল রায়, তাজহাট থানায় শাহ আলম সরদার,হারাগাছ থানায় মমিনুল ইসলাম সোহেল, হাজির হাট থানায় আব্দুল আল মামুন শাহ, পরশুরাম থানায় শাহজাহান আলী। ওসি হিসেবে পদায়নকৃত ৬ জনেই রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন। এছাড়াও সিটিএসবির সিআইও-১ হিসেবে এম হারুন অর রশীদকে পদায়ন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট