1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

রংপুরের তুষার কান্তি মন্ডল গ্রেফতার হয়েছে

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী
  • প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪০৬ বার পড়া হয়েছে

রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলকে সাভার থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। তার নামে ছয়টি হত্যা মামলাসহ ১১টি মামলা হয়েছে রংপুর। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) র‌্যাব-২-এর সন্ধায় সাভারের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।তুষার কান্তি রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।র‌্যাব-১৩ সিও উইং কামান্ডার মো: মমিনুল হক বিপিএম (সেবা) জানান, তাকে আইনি প্রক্রিয়া শেষে তাকে ঢাকায় ‍পুলিশের হাতে সোপর্দ করা হবে। রংপুরে এখনই আনা হবে কি না সে বিষয়ে তিনি কিছু জানাননি। তার নামে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আবু তাহির, অটোচালক মানিক, ফল ব্যবসায়ী মেরাজুল ইসলাম মিরাজ, স্বর্ণশ্রমিক মোসলেম উদ্দিন মিলন, কলা ব্যবসায়ী সাজ্জাদ, হত্যা মামলাসহ আরো একাধিক হত্যাচেষ্টা, ভাঙচুর, লুটপাট ও আত্মসাতের মামলা আছে।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর হোসনে আরা লুৎফা ডালিয়ার পক্ষে কাজ না করায় তার নেতৃত্বাধীন কমিটি ভেঙে দেয় কেন্দ্রীয় কমিটি। তার বিরুদ্ধে সমবায় ব্যাংকের টাকা আত্মসাত ও সমবায় ভবন নির্মানের নামে অর্থ লুটপাটসহ আধিপত্য বিস্তারের মাধ্যমে কোটি কোটি টাকা কামানোর অভিযোগ আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট