1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময়

সংসদ থেকে এক কোটি টাকা হারিয়েছে, নিরাপত্তা জোরদার এবং তদন্ত কমিটি গঠন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ থেকে প্রায় এক কোটি টাকা (দাপ্তরিক ও ব্যক্তিগত মিলে) হারিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর গণভবন ও জাতীয় সংসদে ব্যাপক লুটপাটের পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ ভবনের সার্বিক পরিস্থিতি অবহিতকরণ সভায় এ বিষয়ে আলোচনা হয়। ওই সভায় ভারপ্রাপ্ত সচিব জেবুন্নেসা করিম সভাপতিত্ব করেন, যেখানে সংসদের বিভিন্ন অনুবিভাগের প্রধানরা তাদের বিভাগীয় পরিস্থিতি তুলে ধরেন।

সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, আনুমানিক ৯০ লাখ টাকা হারিয়ে গেছে। নগদ অর্থ ফেরতের লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া, সংসদের বিভিন্ন কার্যালয়, অধিশাখা ও শাখার হারানো এবং ক্ষতিগ্রস্ত মালামালের তালিকা প্রস্তুত করে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংসদ ভবন ও এর সংলগ্ন এলাকাসমূহের নিরাপত্তা জোরদার করার জন্য ৩টি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিকে সংসদ সদস্য ভবন, পুরাতন এমপি হোস্টেল, মন্ত্রী হোস্টেল ও সচিব হোস্টেলের ক্ষতিগ্রস্ত ও হারানো মালামালের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

সচিবালয় আরও জানায়, সংসদ ভবনের কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ইন্টারনেট সংযোগ, টেলিফোন এক্সচেঞ্জ ইত্যাদি মেরামতের জন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট