1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে যানজট নিরসনে প্রসাশনের সতর্কতা পটুয়াখালীতে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করল কলেজ ছাত্র শুভ ঢালী নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন

জমিয়তে উলামায়ে ইসলাম পটুয়াখালী জেলা শাখার নতুন কমিটি গঠিত

ওহিদুজ্জামান (সাজিদ), ফ্রিল্যান্স জার্নালিস্ট
  • প্রকাশিত: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, পটুয়াখালী জেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শাইখুল হাদীস মাওলানা মো. আ: হক কাওসারী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মো. উবাইদুল্লাহ ফারুক। এ কমিটিতে ৭১ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার কাউন্সিল অধিবেশনে নতুন কমিটির ঘোষণা দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাইখুল হাদীস আল্লামা শেখ মুজিবুর রহমান। নতুন কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের মধ্যে সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. মোতাহার উদ্দিন এবং সহ-সভাপতি হিসেবে ১০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছেন মুফতী মো. মুজিবুর রহমান, মাওলানা মাহবুবুর রহমান, এবং হাফেজ মাওলানা মো. আ: ওহাব প্রমুখ।

কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৬ জন এবং সহ-সাধারণ সম্পাদক পদে ৮ জনকে মনোনীত করা হয়েছে। এছাড়া, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ, অর্থ সম্পাদক মুফতী মাহমুদুল হাসানসহ বিভিন্ন বিভাগীয় সম্পাদক ও সদস্যদের নামও ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটির উপদেষ্টা হিসেবে ৩ জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন আলহাজ্ব মাওলানা মো. আবু সাঈদ, আলহাজ্ব মাওলানা শাহ মো. ফজলুল হক এবং মাওলানা মো. সাইফুল ইসলাম।

জমিয়তে উলামায়ে ইসলামের এই নতুন কমিটি পটুয়াখালী জেলার ইসলামী আন্দোলন ও সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট