1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

কুয়াকাটায় হোটেল কক্ষে পর্যটক তরুণীর রহস্যজনক মৃত্যু

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটায় হোটেল নিউ সী-বিচ্ ইন নামের একটি আবাসিক হোটেল থেকে আফরোজা আক্তার রিতু (১৯) নামের এক পর্যটক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার শেষ বিকালে কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের সহায়তায় ওই হোটেলটির ৫০১ নম্বর কক্ষের দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়। মৃত রিতু যশোর সদর উপজেলার ধর্মতলা এলাকার আমির হোসেনের মেয়ে।
পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রিতু, তার ছোট বোন, স্বামী ইছা মীর ও তার এক বন্ধু কুয়াকাটায় বেড়াতে এসে ওই হোটেলের ৫০১ নম্বর কক্ষে ভাড়ায় ওঠেন। গতকাল রাত পর্যন্ত তারা স্বাভাবিকভাবেই চলাফেরা করছিল। হোটেলের কর্মচারীরা শনিবার বিকাল তিনটার দিকে হঠাৎ চিৎকার শুনতে পেয়ে ওই কক্ষটির ভিতর থেকে দরজা বন্ধ দেখতে পান। এসময় বাকি তিনজন ওই কক্ষের সামনে বসা ছিলো। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়ান পোচানো অবস্থায় ওই তরুণীর লাশ উদ্ধার করেন।
মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরনের প্রক্রিয়া চলছে। তরুণীর সঙ্গে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট