1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময়

বাদী ওয়ার্ড যুবলীগ সভাপতি; আসামী ইউনিয়ন বিএনপির সভাপতি সহ এক সাংবাদিক।

গোপাল হালদার, পটুয়াখালী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের বাজারঘোনা ৮নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ হাবিবুর রহমানের দায়ের একটি চাঁদাবাজির মামলায় আসামি করা হয়েছে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিব আনন্দ বাজার পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি মু: হেলাল আহম্মেদ রিপন। এ ছাড়া এই মামলায় পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বশির মৃধাকেও আসামী করা হয়েছে।

গত বুধবার (১১ সেপ্টেম্বর) পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট প্রথম আমলী আদালতে মামলাটি দায়ের করা হয। আদালত মামলাটি গ্রহণ করে সদর থানাকে এজাহার গ্রহনের নির্দেশ দিয়েছে।

মামলায় দাবী করা হয় বাদী হাবিবুর রহমান বাজারঘোনা সুলিজগেট সংলগ্ন এলাকায় মুদি, মনোহরী দোকান সহ অটো রিকশা ভাড়া দিয়া জীবিকা নির্বাহ করেন। গত ৫ সেপ্টেম্বর অভিযুক্ত আসামিরা তার (হাবিবুর রহমান) কাছে ১২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। ঘটনার দিন গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় পরস্পর যোগসাজসে একত্রিত হইয়া পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাঁশের লাঠি, লোহার রড, চাইনিজ কুড়াল সহ দেশীয় প্রাণনাশক অস্ত্র নিয়া বাদী যুবলীগ নেতা হাবিবুর রহমান এর দোকানে আসিয়া ১২ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং দোকানের ক্যাশ থেকে নগদ ৫০ হাজার টাকা সহ ১ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।’
এ মামলায় মোট ১০ জন সহ অজ্ঞাত নামা আরও বেশ কয়েকজনকে আসামী করা হয়েছে। আর এই আসামীর ১০ নম্বর তালিকায় মু: হেলাল আহম্মেদ রিপনকে আসামী করা হয়।

যুবলীগ নেতার মামলায় আসামি সাংবাদিক মু: হেলাল আহম্মেদ রিপন বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানিনা। বাদীর সাথে আমার কোন পরিচয় নেই। তাছাড়া আমার গ্রামের বাড়ি পটুয়াখালী শহরের ৪নং ওয়র্র্ডে। এখানে আমার পৈত্রিক নিবাস। কয়েকদিন আগে জেলা কৃষকদলের আহবায়ক মনিরুজ্জামান টিটুর বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করায় তিনি আমাকে হামলা মামলার হুমকি দিয়েছিল। এরই ধারাবাহিকতায় আমাকে আসামী করা হতে পারে।

মরিচবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বশির উদ্দিন সিকদার জানান, ‘আমি দির্ঘদিন ধরে আমার ব্যবসায়ীক কাছে ঢাকা অবস্থান করছি। এ ব্যাপারে আমি কিছুই জানিনা। তবে আমি বিএনপি’র আমলে এই ইউনিয়নে চেয়ারম্যান ছিলাম। আমার অনেক শত্রু থাকতে পারে। কিন্তু বাদী যাকে চিনেনা, যার বাড়িও মরিচবুনিয়া ইউনিয়ন নয়। এমন এক সাংবাদিক বন্ধুর নাম কিভাবে আসামির তালিকায় যুক্ত হলো? তবে এটা ঠিক বুঝতে পারছি বাদী যুবলীগ নেতা পটুয়াখালী জেলা বিএনপির কৃষক দলের সভাপতি মনিরুজ্জামান টিটুর ইন্ধনে ঘটিয়েছে। আমি রাজনীতির প্রতিহিংসার শিকার। আমি এর তিব্র নিন্দা জানাই। আমি অচিরেই এই মিথ্যা মামলার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মানহানি মামলা দায়ের করবো।’

এ বিষয় মুঠোফোনে জানতে চাইলে মামলার বাদী হাবিবুর রহমান বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়ে তিনি পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।
তবে জেলা কৃষকদলের আহবায়ক মনিরুজ্জামান টিটুর কাছে মামলায় সাংবাদিককে আসামী করার বিষয় জানতে চাইলে তিনিও বিষয়টি এড়িয়ে যান। এবং এ বিষয়ে তিনি সামনা সামনি কথা বলার কথা জানান।

পটুয়াখালীর পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ বলেন, ‘এ বিষয় সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করবে এবং নিরাপরাধ কাউকে হয়রানি করা হবে না।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট