1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন

শহিদ পরিবারের সাথে মতবিনিময়ে আবেগঘন পরিবেশ পটুয়াখালীতে

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের উপস্থিতিতে শহিদ পরিবারের সাথে মতবিনিময় ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত ২৩টি শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শহিদদের স্মৃতিচারণ করতে গিয়ে সভার পরিবেশ আবেগে ঘন হয়ে ওঠে। শহিদ পরিবারের সদস্যরা তাদের অনুভূতি, অভিজ্ঞতা ও শহিদদের স্মৃতি নিয়ে আলোচনা করেন। এছাড়াও আন্দোলনের পরবর্তী সময়ে তাদের পরিবারের বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

শহিদ পরিবারের সদস্যরা বলেন

ঢাকা থেকে আগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কররা শহিদ পরিবারের সদস্যদের দাবি ও তাদের পারিবারিক অবস্থার তথ্য সংগ্রহ করেন। তারা জানান, এসব বিষয় বর্তমান সরকারের উপদেষ্টাদের কাছে তুলে ধরা হবে এবং সমস্যার সমাধানে যথাযথ পদক্ষেপ গ্রহণের চেষ্টা করা হবে।

সভায় কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হান্নান মাসুদ, সানজানা আফিফা অদিতি, এম এ সাঈদ, রাইয়ান ফেরদৌস সিনথিয়া, হাসিবুল হোসেন শান্ত, মোবাশ্বেরা শহীদুল ইসলাম শাহেদ, তৌহিদ আহমেদ আশিক এবং জিহাদ হোসাইন।

এই ধরনের মতবিনিময় সভা শহিদ পরিবারের সাথে সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি আন্দোলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়ে কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট