1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

পটুয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটের অভিযোগ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে যুবদল নেতা সাইফুল মৃধা, আকরাম সিকদার ও রিমানুল ইসলাম রিমুসহ ৩০-৪০ জনের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও ভাংচুরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ী ফিরোজ আশরাফ দাবি করেন, গত ৫ আগস্ট তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা চালিয়ে প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করা হয়।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘটনার সুষ্ঠু বিচার চান ফিরোজ আশরাফ ও তার পরিবার। তিনি বলেন, “হামলার পর সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন। আমি এরপর আদালতে দুটি মামলা করি। আদালত সদর থানা ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে মামলা গ্রহণের নির্দেশ দিলেও এখনো তা গ্রহণ করা হয়নি।”

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম জানান, “বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে এখনো মামলা নেয়া হয়নি।”

ভুক্তভোগীর দাবি, হামলা-লুটের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট