1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত ভোলায় চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর তুলছে ভূমিদস্যুরা ভোলায় চাকরি মেলা: ১,৬৬৩ সিভির বিপরীতে তাৎক্ষণিকভাবে নির্বাচিত ১০৩ জন ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে ব্রাজিলের জয় পাকিস্তানে ‘পিরিয়ড ট্যাক্স’ বাতিল, নারী স্বাস্থ্য ও অধিকার আন্দোলনে যুগান্তকারী পদক্ষেপ

আশুলিয়ায় শ্রমিকদলের সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

মো,সোহাগ হাওলাদার আশুলিয়া,সাভার
  • প্রকাশিত: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক দলের সমাবেশকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় মাজহারুল ইসলাম খান নামের এক বিএনপি নেতাকে ট্রাকের স্টেজ থেকে ফেলে দেওয়া হয়। পরে প্রধান অতিথি হিসাবে সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু সমাবেশে উপস্থিত হন।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল উত্তরবঙ্গগামী বাস স্ট্যান্ড এলাকায় দেশের শিল্পকারখানা ভাঙচুর ও শ্রমিক অসন্তোষ সৃষ্টিকারীসহ স্বরযন্ত্রকারীর বিরুদ্ধে এক শ্রমিক সমাবেশে এ ঘটনা ঘটে। এঘটনায় ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক দাবি করা মাজহারুল ইসলাম খানসহ অন্তত ৫জন আহত হয়েছেন।

তবে মাজহারুল ইসলাম খান ছাড়া বাকি আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আশুলিয়া থানা ইউনিটের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতেই ট্রাকের অস্থায়ী স্টেজে ওঠাকে কেন্দ্র করে প্রথমে হট্টগোলের সৃষ্টি হয়। পরে ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক দাবি করা মাজহারুল ইসলাম খানকে স্টেজ থেকে ফেলে দেওয়া হয়। পরে এক গ্রুপ এসে তাকে পিটিয়ে আহত করেন। এসময় দুই গ্রুপের সংঘর্ষ হয়, ভাঙচুর করা হয় চেয়ার।

এব্যাপারে ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক দাবি করা আহত মাজহারুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, আজ শ্রমিক দলের আয়োজনে  একটি শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। আমি ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের রানিং সাধারণ সম্পাদক। আমাকে স্টেজ থেকে ফেলে দেওয়া হয়। গফুর চেয়ারম্যান ও মোখলেসুর রহমানের লোকজন আমাদের ওপর হামলা করে। আমাদের অন্তত ৫ জন কর্মী আহত হয়েছেন। আমিও হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।

এব্যাপারে আশুলিয়া থানা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল গফুরের মুঠোফোনে যোগাযোগ করা হয়। শ্রমিক সমাবেশে সংঘর্ষের ব্যাপারে জানতে চাইলে তিনি একটি প্রোগ্রামে আছেন বলে সংযোগ বিচ্ছিন্ন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট