1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমতলীতে মাদ্রাসার দোকানে তালা, বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ

বৈষম্যবিরোধী আন্দোলনের এক মাস পূর্তি তে শহীদী মার্চ উদযাপন

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে পটুয়াখালীতে শহীদদের স্মরণে শহীদী মার্চ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শত শত শিক্ষার্থী এই শহীদী মার্চে অংশগ্রহণ করে।

শহীদী মার্চ শুরুর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় পতাকা ও শহীদদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে শহীদ মিনারের সামনে জড়ো হয় এবং সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় শিক্ষার্থীরা।

শহীদী মার্চে অংশগ্রহণকারীরা ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ,’ ‘শহীদদের স্মরণে, ভয় করি না মরণে,’ এবং ‘শহীদদের রক্ত বৃথা যেতে দেবো না’—সহ বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত করে তোলে। শহীদ তরুয়া চত্বরে এসে এই মার্চ শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট