1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন

বন্যার্তদের পাশে লংগদু সেনা জোন

বিপ্লব ইসলাম, লংগদু,রাংগামাটি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

রাংগামাটির লংগদুতে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে উপজেলার নদনদীর পানি বিপদসীমা অতিক্রম করে, যার ফলে লংগদু উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল বন্যা কবলিত হয়ে পড়ে। এই বন্যার ফলে স্থানীয় জনগণ চরম দুর্ভোগে পড়ে এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

বন্যাক্রান্ত এই পরিস্থিতিতে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) লংগদু জোনের উদ্যোগে মাইনীমুখ ইউনিয়নের গাঁথা ছড়া,মতিন টিলা,এফআইডিসি টিলা,পুর্ব জারুল ও পশ্চিম জারুল বাগান এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। লংগদু জোনের জোন অধিনায়ক লে,কর্নেল হিমেল মিয়া, উপ-অধিনায়ক আহমেদ ফারশাদ কবির ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতিক সহ এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

ত্রাণ হিসেবে চিড়া, মুড়ি, বিস্কুট,চানাচুর, নুডলস,গুড় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়, যা মোট ১০০টি পরিবার গ্রহণ করে উপকৃত হয়েছে।

লংগদু জোনের জোন অধিনায়ক লে,কর্নেল হিমেল মিয়া বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। ধর্মবর্ণ নির্বিশেষে সেনাবাহিনী দেশ ও দেশের মানুষের তরে আছেন থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট