1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময়

পটুয়াখালীতে ছাত্রদল নেতাসহ চারজনকে কুপিয়ে জখম: স্থানীয় কোন্দলে রক্তক্ষয়ী হামলা

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নোমরহাট এলাকায় ছাত্রদলের এক নেতা এবং তার সঙ্গে আরও তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহতরা বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাপ্ত তথ্যমতে, আহতদের মধ্যে আছেন—পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি গাজী মাইনুল ইসলাম মিরন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গাজী মেহেদী হাসান, ধানখালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান জয় এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গাজী বাহারুল ইসলাম। তারা হামলার জন্য ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হাওলাদার ও তার সহযোগীদের দায়ী করেছেন।

আহত মিরনের ভাষ্য অনুযায়ী, তারা মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে আলমগীর হাওলাদারের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা মৃত ভেবে মিরনকে কচুরিপানা ভর্তি ডোবায় ফেলে চলে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, হোন্ডা মহড়ার সময়ে আলমগীর হাওলাদারপন্থী এবং আহতদের মধ্যে বিরোধের জেরে এ হামলার সূত্রপাত হয়।

এ ঘটনার বিষয়ে কলাপাড়া থানার ওসি আলী আহমেদ জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু জানান, স্থানীয় কোন্দল থেকেই এ হামলার ঘটনা ঘটেছে এবং দলীয়ভাবে বিষয়টি তদন্ত করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে, তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট