1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত ভোলায় চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর তুলছে ভূমিদস্যুরা ভোলায় চাকরি মেলা: ১,৬৬৩ সিভির বিপরীতে তাৎক্ষণিকভাবে নির্বাচিত ১০৩ জন ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে ব্রাজিলের জয় পাকিস্তানে ‘পিরিয়ড ট্যাক্স’ বাতিল, নারী স্বাস্থ্য ও অধিকার আন্দোলনে যুগান্তকারী পদক্ষেপ

রাজধানীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর ও দোকান লুটের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

ওহিদুজ্জামান (সাজিদ), ফ্রিল্যান্স জার্নালিস্ট
  • প্রকাশিত: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

রাজধানীর পান্থপথে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধর ও তার দোকান লুটের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা ওবায়দুল হক সৈকতের বিরুদ্ধে। সোমবার (২ সেপ্টেম্বর) রাতে পান্থপথ সিগন্যালের পাশে চাঁদপুর জেনারেল স্টোরে এ ঘটনা ঘটে, যা দোকানের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সৈকত ৮ থেকে ১০ জন সঙ্গীসহ লাঠিসোঁটা নিয়ে দোকানে প্রবেশ করেন এবং তর্কাতর্কির একপর্যায়ে দোকানের মালিক মনির হোসেন ও তার ভাইয়ের ওপর হামলা চালান। হামলার পর দোকান থেকে নগদ ৬০ হাজার টাকা এবং অন্যান্য সামগ্রী নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী মনির হোসেন।

মনির হোসেনের দাবি, কয়েকদিন আগে সৈকত তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং চাঁদা না দিলে দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেন। হামলার পর বর্তমানে মনির হোসেন ও তার ভাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতা সৈকত চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, দোকানদার মনির হোসেন নিজেকে যুবদলের সদস্য হিসেবে পরিচয় দিয়ে উল্টো তাদের ওপর হামলার চেষ্টা করেছেন।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন জানিয়েছেন, এই ঘটনাটি তাদের নজরে এসেছে এবং এর প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার সত্যতা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট