1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদনে উদ্যোক্তাদের প্রশিক্ষণ কালবৈশাখীতে স্কুলের গেট ধসে আহত অয়ন; ঢাকায় সফল অস্ত্রোপচার, তদন্ত কমিটি গঠন পটুয়াখালীতে ভারী বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল খুলনার কয়রায় বর্ণাঢ্য আয়োজনে পালিত আইনগত সহায়তা দিবস লংগদুতে মৃত হাতির দেহে দুর্বৃত্তদের থাবায় উধাও রাতের আঁধারে পা,শুঁড় ও দাত ভোলায় চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ১২৭ নারী একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন, ভোলার জন্য বড় সড়ক উন্নয়ন মির্জাগঞ্জে নদীতে গোসল করতে নেমে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ কোডেক এনজিও কর্মীদের বিরুদ্ধে কলাপাড়ায় “যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে মানববন্ধন, সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের দাবি

রাজশাহীতে পুরোদমে মাঠে থাকবে পুলিশ, নবনিযুক্ত পুলিশ সুপার

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

রাজশাহী জেলার নবনিযুক্ত পুলিশ সুপার আনিসুজ্জামানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা ৪ টায় রাজশাহী পুলিশ সুপার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, আমি রাজশাহী থেকে কিছু নিতে আসিনি, দিতে এসেছি। তবে যাওয়ার আগে অবশ্যই সকলের দোয়া নিয়ে যেতে চাই। জেলা পুলিশ পুরোদমে মাঠে থাকবে সেই আগের ন্যায়। জনগণের সেবক হবে পুলিশ সেই প্রত্যাশা রাখেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, যৌথ বাহিনী অভিযান আজ থেকে শুরু হবে। লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ এবং অবৈধ আগ্নেয়ান্ত্র উদ্ধারের পাশাপাশি চিহ্নিত অপরাধী ধরতে মাঠে নামবে যৌথ বাহিনী। এসময় তিনি আইনশৃঙ্খলার উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেন।
এছাড়াও রাজশাহী জেলা পুলিশের নবনিযুক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, অনেক পুলিশ অফিসার পালিয়ে গেছেন। যারা আছেন তারা কোন অপরাধ করেনি। তাদের অভিভাবকের নির্দেশনার অভাব ছিলো। তারা এখন সম্পূর্ণ অপারেশনে আছে। কাল-পরশু থেকে টহল সহ সেবা বৃদ্ধি পাবে। পুলিশের অভাবে যে চুরি, ডাকাতি ও ছিনতাই হচ্ছিলো তা আর হবে না।

এসময় আনিসুজ্জামান আরও জানান, জেলা পুলিশের কোন আগ্নেয়াস্ত্র চুরি যায়নি। তবে সাড়ে ছয়শ রাউন্ড গুলি লুট এবং ১১ টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট