1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন

বরিশালে ২২ বছর ধরে চাকরি, বিতর্কিত ইন্সপেক্টর মালেকের সম্পদের পাহাড়

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মালেক তালুকদার, যিনি দীর্ঘ ২২ বছর ধরে বরিশালে কর্মরত আছেন, তাকে ঘিরে ক্রমাগত বিতর্ক ও সমালোচনা চলছে। পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামের স্কুল শিক্ষক খালেক তালুকদারের ছেলে মালেক, ১৯৯৯ সালের ১ সেপ্টেম্বর ইন্সপেক্টর হিসেবে তার চাকরি জীবন শুরু করেন। প্রথম পোস্টিং বরিশালেই হয়, এবং এরপর থেকে ২৪ বছরের চাকরি জীবনের ২২ বছরই কাটিয়েছেন একই কর্মস্থলে।

অনুসন্ধানে জানা গেছে, ক্ষমতাধর নেতাদের সমর্থন পেয়ে তিনি আওয়ামী লীগ বিরোধী নেতাকর্মীদের মাদক মামলায় ফাঁসিয়ে বিপুল সম্পদ গড়ে তুলেছেন। বরিশাল থেকে একবার স্ট্যান্ড রিলিজ হওয়ার পরেও, অর্থের বিনিময়ে পুনরায় বরিশালে ফিরে আসার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

তিন বছর আগে নগরীর কাউনিয়া এলাকায় এক যুবককে মাদক হাতে দিয়ে ফাঁসানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এতে তাকে কক্সবাজারে বদলি করা হলেও, আবারও বরিশালে ফিরে আসেন তিনি। বরিশালে ফিরে আসার পরও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এলাকাবাসীর হাতে মারধরের শিকার হন।

সরকারি চাকরিতে নিয়মিত বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও, ইন্সপেক্টর মালেক ২২ বছর ধরে বরিশালেই কর্মরত থাকায় এ নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি বরিশালে কোটি টাকার সম্পত্তি কিনেছেন, যার মধ্যে রয়েছে নগরীর বৈদ্য পাড়ায় একটি প্লট ও বরিশাল বিশ্ববিদ্যালয় সড়কে কয়েক কোটি টাকার সম্পদ।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক এ বিষয়ে বলেন, মালেকের মতো আরও কয়েকজন কর্মকর্তা রয়েছেন, যারা আওয়ামী লীগের দলীয় এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন এবং যুগের পর যুগ একই স্থানে দায়িত্ব পালন করছেন। বিএনপি আশা করছে, এ ধরনের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা তানভীর হোসেন খান বলেন, “আমি বরিশালে নতুন, তাই মালেকের বিষয়ে এখনো বিস্তারিত জানি না। তবে এখন যেহেতু জানলাম, সিনিয়রদের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট