1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ :
গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময় বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার

জামায়াত আমিরের ‘বন্ধুত্বের সম্পর্ক’ প্রসঙ্গে ভারতের প্রতিক্রিয়া

ওহিদুজ্জামান (সাজিদ), ফ্রিল্যান্স জার্নালিস্ট
  • প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৩২৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক’ গড়ার আগ্রহের বিষয়ে দিল্লি ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি তাদের নজরে এসেছে এবং ভবিষ্যতে এ নিয়ে আরও আলোচনা হতে পারে।

শুক্রবার (৩০ আগস্ট) দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ মন্তব্য করেন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং জামায়াতে ইসলামীর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রসঙ্গেও তিনি বক্তব্য দেন।

রণধীর জয়সওয়াল বলেন, “জামায়াতে ইসলামীর ভারত-বিরোধী মনোভাবের যে অভিযোগ ওঠে, তার মধ্যেই দলটির আমিরের পক্ষ থেকে বন্ধুত্বের সম্পর্ক গড়ার আগ্রহ প্রকাশ করা হয়েছে। আমরা বিষয়টি নজরে রেখেছি এবং ভবিষ্যতে এ নিয়ে আরও আলোচনা হতে পারে।”

এদিনের ব্রিফিংয়ে বাংলাদেশে সাম্প্রতিক বন্যা এবং ভারতীয় প্রকল্পগুলোর ভবিষ্যত সম্পর্কেও প্রশ্ন উঠে আসে। ভারতের মুখপাত্র জানান, এসব বিষয় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রসঙ্গত, শেখ হাসিনার সরকার ১ আগস্ট জামায়াতে ইসলামীর ওপর নিষেধাজ্ঞা জারি করে, যা ২৮ আগস্ট ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যাহার করে নেয়। এ পরিপ্রেক্ষিতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন, যা নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট