1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত ভোলায় চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর তুলছে ভূমিদস্যুরা ভোলায় চাকরি মেলা: ১,৬৬৩ সিভির বিপরীতে তাৎক্ষণিকভাবে নির্বাচিত ১০৩ জন ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে ব্রাজিলের জয় পাকিস্তানে ‘পিরিয়ড ট্যাক্স’ বাতিল, নারী স্বাস্থ্য ও অধিকার আন্দোলনে যুগান্তকারী পদক্ষেপ

দেশের অর্থনীতি সচল করতে কাজ করছেন ড. মুহাম্মদ ইউনুস – পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরী জানিয়েছেন, দেশের ভঙ্গুর অর্থনীতি সচল করতে উদ্যোগ নিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস। শুক্রবার সকালে পটুয়াখালী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক গণজমায়াতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলতাফ হোসেন চৌধুরী জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস দেশি-বিদেশি সংস্থাগুলোর সাথে আলোচনা করে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য কাজ করছেন। তিনি আরও উল্লেখ করেন যে, ড. ইউনুস আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্ব ব্যাংক, চীন এবং জাপানের সাথে যোগাযোগ করেছেন এবং তারা সবাই বাংলাদেশকে অর্থনৈতিক সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত। আলতাফ বলেন, “ড. ইউনুসের প্রচেষ্টার ফলে দেশের ভঙ্গুর অর্থনীতি অচিরেই ঠিক হয়ে যাবে এবং সামনে সুদিন আসবে বলে আমরা আশা করছি।”

আলতাফ হোসেন চৌধুরী তার বক্তব্যে সদ্য সংঘটিত ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. ইউনুসকে হয়রানি ও অবিচারের শিকার হতে হয়েছে। তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে দেশের অর্থনীতি পুনর্গঠনের জন্য ড. ইউনুসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গণজমায়াতে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ বায়জিদ পান্না, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ওয়াহিদ সরোয়ার কালাম, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবির, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আল-আমীন সুজন জেলা ছাত্রদলের সবেক সাধারন সম্পাদক আল হেলাল নয়ন এবং অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পটুয়াখালী বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয় এবং এতে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট