1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

প্রাণহানিতে হুকুমদাতাদের আন্তর্জাতিকভাবে জবাবদিহির দাবি টিআইবির

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নজিরবিহীন প্রাণহানিসহ বহুমাত্রিক মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় হুকুমদাতাদের আন্তর্জাতিকভাবে জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান আজ (বুধবার) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে ‘নতুন বাংলাদেশ: দুর্নীতি প্রতিরোধ, গণতন্ত্র ও সুশাসন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে টিআইবি স্পষ্টভাবে উল্লেখ করে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যারা সরাসরি এবং পরোক্ষভাবে দায়ী, তাদের জাতিসংঘের প্রত্যক্ষ অংশগ্রহণে আন্তর্জাতিক মানের বিচার ও জবাবদিহি নিশ্চিত করা উচিত। এ লক্ষ্যে যথাযথ আইনসম্মত প্রক্রিয়া অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

টিআইবি আরও জানায়, বর্তমান সরকারের প্রাধান্যপ্রাপ্ত কাজগুলোর মধ্যে রয়েছে শান্তি-শৃঙ্খলা, জননিরাপত্তা এবং প্রশাসনিক স্বাভাবিকতা ফিরিয়ে আনা। পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। উচ্চ পর্যায়ের দুর্নীতি ও অর্থপাচার প্রতিরোধে উদাহরণমূলক জবাবদিহির জন্য দুদক, বিএফআইইউ, এনবিআর, সিআইডি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনের আহ্বান জানানো হয়েছে।

ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের জন্য সাংবাদিকদের জেলে পাঠানোর মতো সংস্কৃতি থেকে বেরিয়ে আসা জরুরি। তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্র সংস্কারের জন্য কৌশলগত প্রস্তাবনার ধারাবাহিকতায় টিআইবি খাত ও প্রতিষ্ঠানভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নে সহায়তা করতে আগ্রহী।

সংবাদ সম্মেলনে টিআইবি রাষ্ট্র সংস্কারে বেশ কিছু সুপারিশমালা তুলে ধরেছে, যা নতুন বাংলাদেশের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি অন্তর্বর্তী সরকারের কৌশলপত্র প্রকাশের আহ্বান জানিয়েছে। টিআইবি মনে করে, সাংস্কৃতিক পরিবর্তন সহজ নয়, তবে এটি অত্যন্ত প্রয়োজনীয় এবং আন্দোলনের মূল চেতনাকে সবার মধ্যে ধারণ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট