1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বরিশালে সাড়ে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

গভীর রাতে পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়নে বসতবাড়িতে হামলা ও লুটপাট

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়নের চারা বুনিয়া গ্রামে মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে এক বসতবাড়িতে সশস্ত্র হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। রাত ১০টার দিকে মোঃ মনির সিকদার (৩৮) এর বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা মনির সিকদারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং  শারীরিকভাবে নির্যাতন করে।

হামলাকারীরা ভুক্তভূগির টিনের তৈরি বসতঘরটি আংশিকভাবে ভাঙচুর করে এবং মনির সিকদারের খালাতো বোনের গলা থেকে ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এছাড়াও, ঘরের ভিতরে থাকা মাছ বিক্রির নগদ ১৫,০০০ টাকা লুট করে নিয়ে যায়। 

স্থানীয় বাজারে অবস্থান করা কিছু লোক হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গেলেও, হামলাকারীরা পালিয়ে যায়। 

ভুক্তভোগী মনির সিকদার অভিযোগ করেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে থানায় যোগাযোগ করার চেষ্টা করলেও পুলিশ রাতের অপারেশনে যেতে অপারগতা প্রকাশ করে। 

প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়  মনির জানান, “আমি বাজার থেকে বাড়ি ফেরার পথে দেখতে পাই যে মনির চাচার সঙ্গে তার বাড়ির সামনে ধস্তাধস্তি হচ্ছে। তারা সংখ্যায় অনেক ছিলো, তাই আমরা সামনে যেতে পারিনি।”

মনির সিকদারের স্ত্রী নাজমা বেগম বলেন, “হামলাকারীদের মধ্যে প্রায় ২৫-৩০ জন লোক ছিল। এদের মধ্যে একজনকে চিনতে পেরেছি, সে হলো বাবার বাড়ি বল্লবপুর এলাকার খলিল হাওলাদারের ছেলে ইমাম।”

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো জাসিম জানান, “ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে জানা গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” 

স্থানীয় জনগণের মধ্যে এ হামলার ঘটনায় ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তার দাবিতে সংশ্লিষ্ট এলাকার জনগণ দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট