1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

বন্যার্তদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জমা পড়ছে মাটির ব্যাংক, নারিকেলের মালইসহ নানা সামগ্রী

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বন্যার্তদের জন্য জমা পড়েছে মাটির ব্যাংক, প্লাস্টিকের ব্যাংক এবং নারিকেলের মালই। ছোট-বড় সবাই তাদের সাধ্যমতো সহায়তা নিয়ে হাজির হচ্ছেন সেখানে।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে টিএসসিতে গিয়ে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণত্রাণ’ গ্রহণ কেন্দ্রের সামনে নিয়মিত ভিড় জমাচ্ছেন মানুষ। শিশু থেকে বৃদ্ধ, সবাই নিজেদের সঞ্চিত অর্থসহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসছেন। কেউ কেউ ট্রাকভর্তি বিশুদ্ধ পানি ও ত্রাণসামগ্রী পাঠাচ্ছেন বন্যাকবলিত এলাকার মানুষের জন্য।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত ২২ আগস্ট থেকে ‘গণত্রাণ’ কর্মসূচি চালু করেছে, যার মাধ্যমে অনলাইন ও অফলাইনে মোট পাঁচ কোটি ২৩ লাখ তিন হাজার ৬০৩ টাকা ৬৮ পয়সা সংগ্রহ করা হয়েছে। এসব অর্থ দিয়ে ত্রাণসামগ্রী, জরুরি ওষুধ, এবং স্বেচ্ছাসেবকদের জন্য খাবার সরবরাহ করা হচ্ছে।

এ পর্যন্ত বন্যাকবলিত জেলাগুলোতে ৫০ ট্রাকভর্তি ৫০ হাজারের অধিক ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে, যার প্রতিটি প্যাকেজ একটি পরিবারের জন্য প্রয়োজনীয় শুকনো খাবার এবং ওষুধ দিয়ে পূর্ণ। এছাড়া, বিমান বাহিনীর তত্ত্বাবধানে হেলিকপ্টারযোগে দুর্গম এলাকায় তিন হাজার প্যাকেজ পৌঁছে দেওয়া হয়েছে। নগদ সহায়তা হিসেবে বিতরণ করা হয়েছে তিন লাখ ৯৬ হাজার টাকা।

বাংলাদেশের বিভিন্ন জেলা, যেমন ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামসহ অন্যান্য অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যার্তদের সাহায্যার্থে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে, যা নিঃসন্দেহে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট