1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমতলীতে মাদ্রাসার দোকানে তালা, বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ

বন্যাদূর্গত মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস

এম,এ,মান্নান, নিয়ামতপুর (নওগাঁ)
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

বন্যাদূর্গত জনগণের জন্য অনুদান হিসাবে নওগাঁর নিয়ামতপুর বৈষম্য বিরোধী ছাত্রদের উত্তোলন করা অর্থ বন্যা দূর্গতদের জন্য পাঠানো হবে।নিয়ামতপুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপজেলা শাখার সদস্য মোঃ ওয়ালিদ হাসান জানান, তারা বন্যাদূর্গতদের জন্য এ উপজেলার আট ইউনিয়ন থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিগতভাবে এ পর্যন্ত ২ লাখ ১৯ হাজার ৭৬৩ টাকা উত্তোলন করেন।

এখন ও অনুদান নেয়া হচ্ছে।এ টাকা গুলো কিভাবে পাঠানো হবে তা উপজেলা নির্বাহী অফিসারের সাথে বসে সিদ্ধান্ত নেয়া হবে।বন্যাদূর্গত কিছু পরিবার আছে যারা কোনদিন কারও কাছে হাত পাতেনি বরং সেই পরিবারগুলো অনেক পরিবারকে সাহায্য করেছেন। কিন্তু তারা আজ সব হারিয়ে অসহায় তাই আপনারা কেউ ছবি তুলবেন না এবং ছবি পোষ্ট থেকে বিরত থাকবেন।

এমনই ভয়াবহ দিন যাচ্ছে তাদের তা হয়তবা আমরা উপলব্ধি করতে পারছিনা। অনেক শোনা যাচ্ছে বাবা অনেক চেষ্টার পরও ছোট ছোট মাসুম বাচ্চা গুলোকে বাঁচাতে পারেনি সেই বন্যার ভয়ংকর থাবা থেকে।এখন তাদের দুঃখের ভাগিদার হতে না পারলেও আমাদের এ সামান্য অনুদান যদি তাদের মলিন মুখে হাসি ফোটাতে পারে তাহলেই আমরা আশরাফুল মাখলুকাত হিসাবে আমাদের এ অনুদানের অর্থ পরিপূর্নতা লাভ করবে।

তিনি আরো জানান, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বর্তমান সরকারের সাথে সমাজের বিভিন্ন অনৈতিক কার্যকলাপ নির্মুলে কাজ করছেন এবং করে যাবেন। তারা ভবিষ্যতে জনগণের জন্য কাজ করে যাবেন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট