1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান

ভারতের ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দেওয়া হয়েছে: বাংলাদেশে বন্যার আশঙ্কা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

ভারতের বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে ভয়াবহ বন্যার কারণে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। আজ সোমবার ব্যারেজের গেটগুলো খোলা হয়েছে, যার ফলে বাংলাদেশে একদিনে প্রবাহিত হবে প্রায় ১১ লাখ কিউসেক পানি। এই অতিরিক্ত পানির চাপের কারণে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা এবং বাংলাদেশে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

ভারতীয় কর্তৃপক্ষের দাবি, বন্যা পরিস্থিতি এবং পাহাড়ি ঢলের বিষয়ে বাংলাদেশকে আগেভাগেই তথ্য সরবরাহ করা হয়েছে। তবে এই অতিরিক্ত পানির কারণে সীমান্তবর্তী অঞ্চলে বন্যার প্রকোপ বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পাণ্ডে জানান, ব্যারেজ এলাকায় পানির স্তর বিপৎসীমার ৭৭.৩৪ মিটার ওপরে প্রবাহিত হচ্ছে, যা ব্যারেজের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। এ কারণে ১০৯টি গেট খুলে দেওয়া হয়েছে, যাতে পানির চাপ কমানো যায়।

পাণ্ডে আরও জানান, ফারাক্কা ব্যারেজের কর্তৃপক্ষ সর্বদা সতর্ক রয়েছে এবং প্রতিমুহূর্তে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় ব্যারেজের গেট খুলে দেওয়া হয়েছে, যাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা এড়ানো যায়। আপাতত, ফিডার ক্যানেলে ৪০ হাজার কিউসেক এবং ডাউনস্ট্রিমে ১১ লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে।

এই পরিস্থিতিতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট